ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

রাঙামাটিতে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব পর্যটন দিবস পালিত

মহুয়া জান্নাত মনি, রাঙামাটি

মহুয়া জান্নাত মনি, রাঙামাটি

সেপ্টেম্বর ২৭, ২০২৫, ১০:২০ পিএম

রাঙামাটিতে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব পর্যটন দিবস পালিত

রূপের রানী রাঙামাটিতে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে জেলা পরিষদের উদ্যোগে ম্যারাথন দৌঁড়, র‌্যালি, আলোচনা সভা ও সম্মাননা প্রদানের মাধ্যমে দিবসটি পালিত হয়েছে।

শনিবার রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে সকাল সাড়ে ৮টায় পর্যটন কমপ্লেক্স থেকে দৌঁড় প্রতিযোগিতা শুরু হয়।

 এরপর শহরের জিমনেশিয়াম থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়। 

র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদে এসে শেষ হয়। 

পরিষদের এনেক্স ভবনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেব প্রসাদ দেওয়ান।

জেলা পরিষদের সদস্য মো. হাবীব আজমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, রাঙামাটি সদর সেনা জোনের বিদায়ী জোন কমান্ডার লে. কর্নেল মো. জুনাইদ উদ্দিন শাহ চৌধুরী, নবাগত জোন কমান্ডার লে. কর্নেল মো. একরামুল রাহাত, ট্যুরিস্ট পুলিশ রাঙামাটি রিজিয়নের পুলিশ সুপার খায়রুল আমিন প্রমুখ।

মুল প্রবন্ধ উপস্থাপন করেন এবছরের ট্যুরিজম মিডিয়া ফেলোশিপ সম্মাননা প্রাপ্ত সাংবাদিক ইয়াছিন রানা সোহেল। 

এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- প্রবীন শিক্ষাবিদ নীরুপা দেওয়ান, রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি আনোয়ার আল হক, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য প্রতুল চন্দ্র দেওয়ান, নাইপ্রু মারমা, বৈশালী চাকমা।

স্বাগত বক্তব্য রাখেন রাঙামাটি পর্যটন কর্পোরেশনের ব্যবস্থাপক আলোক বিকাশ চাকমা। অনুষ্ঠান সঞ্চালনা করেন ট্যুর অপারেটর এসোসিয়েশন অব রাঙামাটির সভাপতি বাদশা ফয়সাল ও রাঙামাটি বেতারের উপস্থাপিকা চৈতি ঘোষ।

আলোচনা সভা শেষে পর্যটন ব্যক্তিত্ব হিসেবে লেখক ইয়াছিন রানা সোহেল, সেরা রিসোর্টে রাঙ্গাদ্বীপ ও সেরা কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আল আমিন সাজিদকে সম্মাননা প্রদান করা হয়। 
এছাড়াও মাসব্যাপী ট্যুর গাইড প্রশিক্ষণে অংশ নেয়া প্রশিক্ষণার্থী ও ম্যারাথন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার দেয়া হয়।

ইএইচ

Link copied!