ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ধামরাইয়ে ৫ ডাকাতসহ প্রাইভেটকার জব্দ

মাসুদ রানা, ধামরাই (ঢাকা)

মাসুদ রানা, ধামরাই (ঢাকা)

অক্টোবর ৩, ২০২৫, ০২:৫৭ পিএম

ধামরাইয়ে ৫ ডাকাতসহ প্রাইভেটকার জব্দ

ঢাকার ধামরাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে পাঁচ ডাকাতকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এ ঘটনায় ধামরাই থানায় মামলা দায়ের হয়েছে।

শুক্রবার সকালে প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল ইসলাম। 

এর আগে ভোর রাতে ঢাকা-আরিচা মহাসড়কের বাথুলি এলাকায় হেলদি আটা ময়দা সুজি কারখানার সামনে থেকে ডাকাতদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— ঝালকাঠি জেলার রাজাপুর থানার মিজানুর রহমান (৪২), বরিশালের হাফিজুর রহমান টুকু (৪৭), ইমরান ব্যাপারি (৩৩), ফরিদপুরের ইলিয়াস কাজী (৩৭) ও ভোলার মনির হোসেন (৪৭)। বর্তমানে তারা ঢাকার বিভিন্ন এলাকায় বসবাস করছিলেন।

পুলিশ জানায়, ঢাকা-আরিচা মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে ধামরাই থানার এসআই এস এম কাউসার সুলতান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাদের আটক করেন। এ সময় তাদের কাছ থেকে একটি হাতুড়ি, একটি চাকু, চারটি লোহার রড এবং একটি সাদা প্রাইভেটকার জব্দ করা হয়। আটককৃতদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

ধামরাই থানার ওসি মো. মনিরুল ইসলাম জানান, আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং শুক্রবার সকালে তাদের সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।

ইএইচ

Link copied!