ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

রাঙামাটিতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে লাখ টাকা জরিমানা

মহুয়া জান্নাত মনি, রাঙামাটি

মহুয়া জান্নাত মনি, রাঙামাটি

অক্টোবর ৫, ২০২৫, ০৬:১৩ পিএম

রাঙামাটিতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে লাখ টাকা জরিমানা

পার্বত্য রাঙামাটি সদর উপজেলার মানিকছড়ি মুখ এলাকায় অবৈধভাবে কাপ্তাই লেকের বিভিন্ন স্থান থেকে বালু উত্তোলন এবং উত্তোলনকৃত বালু মজুদের অভিযোগের দায়ে এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার দুপুর আড়াইটায় রাঙামাটি সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আসমার নেতৃত্বে পরিচালিত এই অভিযানে অবৈধ বালু উত্তোলন ও বিপণনের প্রস্তুতির সত্যতা পাওয়া যায়। 

মোবাইল কোর্টের মাধ্যমে অপরাধী ফাহিমকে (২৫) বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী এক লাখ টাকা অর্থদণ্ডের আদেশ দেওয়া হয়।

অভিযানকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, মগবান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মানিকছড়ি মুখ এলাকার স্থানীয়রা উপস্থিত ছিলেন।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, কাপ্তাই লেকে এধরণের অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে ভবিষ্যতেও অভিযান অব্যাহত থাকবে।

ইএইচ

Link copied!