ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

রাঙামাটিতে ১ লাখ ৫৪ হাজারের অধিক শিশু পাবে টাইফয়েড টিকা

মহুয়া জান্নাত মনি, রাঙামাটি

মহুয়া জান্নাত মনি, রাঙামাটি

অক্টোবর ৬, ২০২৫, ০৭:০৯ পিএম

রাঙামাটিতে ১ লাখ ৫৪ হাজারের অধিক শিশু পাবে টাইফয়েড টিকা

টাইফয়েড টিকার ক্যাম্পেইনের আওতায় আগামী ১২ অক্টোবর রাঙামাটি পার্বত্য জেলায় ১ লাখ ৫৪ হাজার ৭৪৯ শিশু পাবে টাইফয়েড টিকা।

সোমবার দুপুর সাড়ে ১২টায় জেলা সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জেলা সিভিল সার্জন ডা. নুয়েন খীসা।

জেলা সিভিল সার্জন কনফারেন্স হলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা. নুয়েন খীসা।

এতে আরও উপস্থিত ছিলেন—রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি আনোয়ার আল হক, সিনিয়র সহ সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল, সাধারণ সম্পাদক মো. ইলিয়াস, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. প্রতীক সেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সিনিয়র স্বাস্থ্য কর্মকর্তা খোকন চাকমা।

এ সময় জেলা কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে সিভিল সার্জন জানান, জেলার আগামী ১২ অক্টোবর থেকে ১৮ কার্যদিবস পর্যন্ত টাইফয়েড টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত হবে। শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত প্রাক-প্রাথমিক থেকে ৯ম শ্রেণী এবং শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত কমিউনিটির ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী সকল শিশুকে টিকাদানের কর্মসূচির আওতায় আনা হবে।

ইএইচ

Link copied!