ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

রাঙামাটিতে জাতীয় কন্যাশিশু দিবস পালিত

মহুয়া জান্নাত মনি, রাঙামাটি

মহুয়া জান্নাত মনি, রাঙামাটি

অক্টোবর ৮, ২০২৫, ০৮:২৪ পিএম

রাঙামাটিতে জাতীয় কন্যাশিশু দিবস পালিত

"আমি কন্যাশিশু, স্বপ্নগড়ব, সাহসে লড়ি, দেশের কল্যানে কাজ করি" এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটিতে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে আলোচনা সভা, চেক ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল সাড়ে ১০টায় জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এবং জেলাপ্রশাসনের সহযোগিতায় দিবসটি পালন করা হয়।

জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক অনুকা খীসার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলাপ্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ (মারুফ)।

এসময় অতিরিক্ত জেলাপ্রশাসক মোহাম্মদ রুহুল আমিনসহ বিভিন্ন নারী সংগঠনের নেতৃবৃন্দ, এনজিও কর্মকর্তা, সরকারি দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, কন্যাশিশুরা আজ আর পিছিয়ে নেই। শিক্ষা, কর্মক্ষেত্র ও সমাজ গঠনে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কন্যাশিশুদের নিরাপদ পরিবেশ, শিক্ষা ও সুযোগ নিশ্চিত করলেই একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

আলোচনা সভা শেষে নিবন্ধিত স্বেচ্ছাসেবী মহিলা সমিতির মাঝে অনুদানের চেক বিতরণ করা হয় এবং জীবিকায়নের জন্য মহিলাদের দক্ষতাভিত্তিক প্রশিক্ষণপ্রাপ্ত মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।

ইএইচ

Link copied!