ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

সাপাহারে এক সপ্তাহে দুই বৃদ্ধের মরদেহ উদ্ধার

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি

অক্টোবর ৯, ২০২৫, ০১:৩৮ পিএম

সাপাহারে এক সপ্তাহে দুই বৃদ্ধের মরদেহ উদ্ধার

নওগাঁর সাপাহারে এক সপ্তাহের ব্যবধানে দুই বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার পিছলডাঙ্গা (মলপাড়া) খাড়ির পানি থেকে নিখোঁজের ২৪ ঘণ্টা পর নুরুল ইসলাম (৭৩) নামের এক বৃদ্ধের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করা হয়। তিনি একই গ্রামের মৃত আজির উদ্দীনের ছেলে।

বৃদ্ধের পরিবার সুতরে জানায়, বুধবার ফজরের নামাজ পড়তে বাড়ি থেকে বের হয়ে তিনি আর ফিরে আসেননি। সারাদিন খোঁজাখুঁজির পরও কোনো সন্ধান না পেয়ে বৃহস্পতিবার ভোরে গ্রামবাসীরা আবারও খোঁজ শুরু করেন। একপর্যায়ে গ্রামের দক্ষিণ পাশ দিয়ে বয়ে যাওয়া খাড়িতে ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পান তারা।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং সুরতহাল প্রতিবেদন তৈরি করে থানায় নিয়ে যায়।

সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আজিজ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি পরিকল্পিত হত্যা। বৃদ্ধকে কোথাও হত্যা করে হাত-পা বেঁধে মরদেহ খাড়ির পানিতে ফেলে দেওয়া হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট এলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর সাপাহার উপজেলার লক্ষ্মীপুর দরগাতলা আমবাগান এলাকা থেকে আরও এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করে পুলিশ।

জেএইচআর

Link copied!