ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ঝিনাইদহে হাইওয়ে পুলিশের তাল গাছের চারা রোপণ

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ প্রতিনিধি

অক্টোবর ৯, ২০২৫, ০৫:৫৮ পিএম

ঝিনাইদহে হাইওয়ে পুলিশের তাল গাছের চারা রোপণ

বজ্রপাত প্রতিরোধ ও পরিবেশের ভারসাম্য রক্ষায় ঝিনাইদহে মহাসড়কের পাশে তালগাছের চারা রোপণ করা হয়েছে।

বৃহস্পতিবার (সকালে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের বোরায় মাঠে হাইওয়ে পুলিশের পক্ষ থেকে এ চারা রোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

আরাপপুর হাইওয়ে পুলিশের ওসি মৃত্যুঞ্জয় বিশ্বাস জানান, ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটি থেকে ১০ মাইল পর্যন্ত মহাসড়কের পাশে ২০০ তাল গাছের চারা রোপণ করা হবে।

ওসি আরও জানান, বজ্রপাত প্রতিরোধ, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সড়কের নান্দনিক সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এ কার্যক্রমের মাধ্যমে একদিকে যেমন মানুষ বজ্রপাতের ঝুঁকি থেকে নিরাপদ থাকবে, তেমনি সবুজে ঘেরা পরিবেশ সৃষ্টি হবে সড়কজুড়ে। পাশাপাশি বৃক্ষরোপণের এই উদ্যোগ স্থানীয়দের মধ্যে পরিবেশ সচেতনতা বাড়াবে এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ভূমিকা রাখবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

কর্মসূচীতে হাইওয়ে পুলিশের সেকেন্ড অফিসার, এসআই ইয়াছির আরাফাত, সার্জেন্ট হোসাইন আহ্মেদ তুর্য, এএসআই রবিউল ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

ইএইচ

Link copied!