ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

বাংলাদেশ খেলাফত মজলিস রাঙামাটি শাখার কমিটি পুনর্গঠন

মহুয়া জান্নাত মনি, রাঙামাটি

মহুয়া জান্নাত মনি, রাঙামাটি

অক্টোবর ১৪, ২০২৫, ১১:৩২ পিএম

বাংলাদেশ খেলাফত মজলিস রাঙামাটি শাখার কমিটি পুনর্গঠন

বাংলাদেশ খেলাফত মজলিস রাঙামাটি জেলা শাখার উদ্যোগে মঙ্গলবার এক শুরা অধিবেশন অনুষ্ঠিত হয়েছে।

অধিবেশনে সভাপতিত্ব করেন জেলা সভাপতি আলহাজ মাওলানা আবু বকর ছিদ্দিক এবং পরিচালনা করেন জেলা সাধারণ সম্পাদক মাওলানা মুফতি জাহিদুল ইসলাম।

শুরার সদস্যদের সর্বসম্মত মতামতের ভিত্তিতে আলহাজ মাওলানা আবু বকর ছিদ্দিককে সভাপতি ও মাওলানা মুফতি জাহিদুল ইসলামকে সাধারণ সম্পাদক মনোনীত করে ৩১ সদস্য বিশিষ্ট নতুন জেলা কমিটি গঠন করা হয়।

অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আবু সাঈদ নোমান।

প্রধান অতিথি বলেন, “পার্বত্য অঞ্চল নিয়ে নানা ষড়যন্ত্র চলছে; এ ষড়যন্ত্র রাজনৈতিকভাবে মোকাবেলা করতে হবে। খেলাফত মজলিসকে এমনভাবে গড়ে তুলতে হবে যাতে পার্বত্য অঞ্চলের বৈষম্যের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে ওঠে।”

অতিথিবৃন্দ নবনির্বাচিত জেলা কমিটির নেতৃবৃন্দকে আন্তরিক অভিনন্দন জানিয়ে বলেন,“আপনাদের নেতৃত্বে রাঙ্গামাটি জেলায় খেলাফতের দাওয়াত ও আন্দোলন আরও বেগবান হবে ইনশাআল্লাহ।”

পরিশেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অধিবেশন শান্তিপূর্ণভাবে সমাপ্ত হয়।

বাংলাদেশ খেলাফত মজলিস রাঙ্গামাটি জেলা শাখার নবগঠিত কমিটি— সভাপতি আলহাজ মাওলানা আবু বকর ছিদ্দিক, সাধারণ সম্পাদক মাওলানা মুফতি জাহিদুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি মাওলানা মামুনুর রশিদ, সহ-সভাপতি মাওলানা আব্দুর রহিম, সহ-সভাপতি মাওলানা শামসুল আলম, সহ-সাধারণ সম্পাদক মাওলানা নুরুল আমিন, সহ-সাধারণ সম্পাদক মাওলানা ফুরকান, সাংগঠনিক সম্পাদক মুফতি ওমর আলী, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা মুভিন, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা ইয়াসিন, সহ-প্রশিক্ষণ সম্পাদক হাফেজ আবু মুসা, বায়তুল মাল সম্পাদক ওমর ফারুক, সহ-বায়তুল মাল সম্পাদক মো. সাইফুল ইসলাম, প্রচার সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, অফিস সম্পাদক মাওলানা সাজিদ, সমাজকল্যাণ সম্পাদক মাওলানা ইউনুস, সদস্য মাওলানা আবু হানিফ, সদস্য মাওলানা গোলাম রাব্বি, সদস্য মো. সাঈদ।

ইএইচ

Link copied!