ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেনীতে জামায়াতের মানববন্ধন, পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি

মুহাম্মদ মিজানুর রহমান, ফেনী

মুহাম্মদ মিজানুর রহমান, ফেনী

অক্টোবর ১৫, ২০২৫, ০৩:২৪ পিএম

ফেনীতে জামায়াতের মানববন্ধন, পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি

পিআর পদ্ধতিকে জুলাই জাতীয় সনদের অন্তর্ভুক্ত করে গণভোটসহ ৫ দাবিতে ফেনীতে মানববন্ধন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বুধবার দুপুরে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া।

জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও জেলা আমীর মুফতি আবদুল হান্নানের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা আবদুর রহিমের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা নায়েবে আমীর ও কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য অধ্যাপক আবু ইউসুফ, জেলা প্রচার সম্পাদক আনম আবদুর রহিম, জেলা সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ ইলিয়াস, শহর আমীর ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম, সদর উপজেলা আমীর মাওলানা নাদেরুজ্জামান, শ্রমিক নেতা ফারুক আহমেদ ভূঁইয়া আযাদ প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচনের কোনো বিকল্প নেই। বিশ্বের বহু উন্নত দেশে পিআর পদ্ধতির নির্বাচন প্রচলিত। এ পদ্ধতিতে প্রতিটি দলের প্রাপ্ত ভোটের অনুপাতে সংসদে আসন বণ্টন হয়।

বক্তারা আরও বলেন, এই পদ্ধতিতে নির্বাচন হলে মনোনয়ন বাণিজ্য, রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও পেশিশক্তির ব্যবহার উল্লেখযোগ্যভাবে কমে যাবে।

জেএইচআর

Link copied!