ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

ফুলবাড়ীতে ৭৫ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি আটক

সাইফুল ইসলাম, কুড়িগ্রাম

সাইফুল ইসলাম, কুড়িগ্রাম

অক্টোবর ১৯, ২০২৫, ০৪:৪৩ পিএম

ফুলবাড়ীতে ৭৫ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি আটক

কুড়িগ্রাম জেলার, ফুলবাড়ী থানাধীন উত্তর কাশিপুর মৌজার তেলীপাড়া এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৭৫ কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত ১ টি সিএনজি জব্দসহ ২ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।  

গ্রেপ্তারকৃত মাদক কারবারিরা হলেন-কুড়িগ্রামের জেলার ফুলবাড়ী থানাধীন চন্দ্রখানা বুদারবান্নি চিনাবাড়ি এলাকার মো. খোরশেদ আলম (৩৮) ও খালিশা কোটাল এলাকার মো. শফিকুল ইসলাম (৫০)।

শনিবার রাত সাড়ে ৯ টায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ওই দুই মাদক কারবারিকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

রোববার সকালে কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও অফিসার ইনচার্জ ডিবি বজলার রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ফুলবাড়ীতে তিনটি বস্তায় মোট ৭৫ কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত ১ টি সিএনজি জব্দসহ ২ জনকে গ্রেপ্তার করেছে ফুলবাড়ী থানা পুলিশের একটি টিম। 

এ বিষয়ে কুড়িগ্রামের ফুলবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

জেএইচআর

Link copied!