ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

৮৩ দিন পর ভেসে উঠলো রাঙামাটির ঝুলন্ত সেতু

মহুয়া জান্নাত মনি, রাঙামাটি

মহুয়া জান্নাত মনি, রাঙামাটি

অক্টোবর ২৩, ২০২৫, ০২:৫৯ পিএম

৮৩ দিন পর ভেসে উঠলো রাঙামাটির ঝুলন্ত সেতু

বৃষ্টি ও উজানের ঢলে কাপ্তাই হ্রদে পানি বাড়ার কারণে ডুবে যাওয়া ‘সিম্বল অব রাঙামাটি’ খ্যাত ঝুলন্ত সেতুটি দুই মাস ২৩ দিন পর ভেসে উঠেছে।

বৃহস্পতিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন রাঙামাটি পর্যটন করপোরেশনের নৌযান ঘাটের টোল আদায়কারী মো. ফখরুল ইসলাম।

তিনি বলেন, বুধবার সন্ধ্যায় সেতুটির পাটাতন ভেসে ওঠে। গত দু’দিন থেকেই সেতুর পাটাতন মুছা ও মেরামতের কাজ করেছেন পর্যটন কর্তৃপক্ষের শ্রমিকরা। সেতুতে পর্যটকদের প্রবেশের নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। তবে আপাতত পর্যটকদের কাছ থেকে টিকিটের মূল্য নেওয়া হচ্ছে না।

পর্যটন করপোরেশনের এ কর্মকর্তা আরও বলেন, আগামী সপ্তাহে সেতুটি রঙ করা হবে। ঝুলন্ত সেতুটির ক্যাবলও পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে।

প্রতি বছর কয়েক লাখ পর্যটক এ ঝুলন্ত সেতুটি দেখতে রাঙামাটিতে ছুটে আসেন। পর্যটন করপোরেশনও এ সেতু থেকে কয়েক লাখ টাকা রাজস্ব পেয়ে থাকে।

স্থানীয় ও পর্যটকদের দীর্ঘদিনের দাবি ছিলো, সেতুটি যেন আরও উঁচু করা হয়, যাতে হ্রদের পানিতে তলিয়ে না যায়। সেতুটি সংস্কারে চলতি বছরে পর্যটন করপোরেশন একটি প্রকল্প প্রস্তাবনা পাঠিয়েছে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষের কাছে।

প্রসঙ্গত, প্রতিবছরই কাপ্তাই হ্রদে পানি বেড়ে গেলে ডুবে যায় ঝুলন্ত সেতুটি। এ বছর ৩০ জুলাই থেকে কাপ্তাই হ্রদের পানির নিচে ডুবে ছিলো সেতুটি।

ইএইচ

Link copied!