ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

চৌগাছায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

এম এ মান্নান, চৌগাছা (যশোর)

এম এ মান্নান, চৌগাছা (যশোর)

অক্টোবর ২৩, ২০২৫, ০৪:২২ পিএম

চৌগাছায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

যশোরের চৌগাছায় প্রান্তিক কৃষকদের জন্য রবি মৌসুমে বিনামূল্যে প্রণোদনার বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার সকালেও উপজেলা কৃষি অফিস হলরুমে ২০২৫-২৬ অর্থবছরের কৃষি পুনর্বাসন খাত থেকে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে সরিষা, গম, সূর্যমুখী, চিনাবাদাম, পিঁয়াজ, মসুর ও অড়হড়ের বীজ এবং সার বিতরণ করা হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা মুশাব্বির হুসাইন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) তাসমিন জাহান, যিনি বীজ ও সার বিতরণের শুভ উদ্বোধন করেন।

উপজেলা কৃষি অফিস সূত্র জানায়, উপজেলার ১১ ইউনিয়ন ও চৌগাছা পৌরসভার মোট ৩০০০ জন কৃষক এই সুবিধা পেয়েছেন। কৃষক প্রতি সরিষা ১ কেজি, ডিওপি ও এমওপি সার ১০ কেজি, গম ২০ কেজি, চিনাবাদাম ১০ কেজি, পিঁয়াজ ১ কেজি, মসুর ৫ কেজি ও অড়হড় ২ কেজি বীজ দেওয়া হয়েছে।

মুশাব্বির হুসাইন বলেন, প্রণোদনার মাধ্যমে রবি মৌসুমের আবাদে কৃষকদের উৎসাহ বৃদ্ধি পাবে এবং সরিষার চাষ বাড়বে।

জেএইচআর

Link copied!