ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

মাটিরাঙ্গায় সেনাবাহিনীর বিশেষ মানবিক সহায়তা

জসীম উদ্দিন জয়নাল, পার্বত্যাঞ্চল

জসীম উদ্দিন জয়নাল, পার্বত্যাঞ্চল

অক্টোবর ২৬, ২০২৫, ০৫:৪০ পিএম

মাটিরাঙ্গায় সেনাবাহিনীর বিশেষ মানবিক সহায়তা

খাগড়াছড়ি জেলার গুইমারা রিজিয়ন এর আওতায় মাটিরাঙ্গা ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি সেনা জোনের উদ্যেগে আর্থ-সামাজিক ও উন্নয়ন কর্মসূচীর আওতায় দুঃস্থ ও অসহায় পাহাড়ি বাঙ্গালীর মাঝে বিশেষ মানবিক সহায়তা ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। 

রোববার সকা‌লের দিকে গুইমারা রিজিয়নের ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি মাটিরাঙ্গা জোনের আওতাধীন নাইক্যাপাড়া আর্মি ক্যাম্পে মানবিক সহায়তা কর্মসূচী উপলক্ষ্যে ০১ জন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীকে আর্থিক সহায়তা প্রদান, ০১টি অসহায় পরিবার ও কুমজ্জ পাড়া মন্দির মেরামতের জন্য টিন বিতরণ, তাইন্দং পাড়ার যাত্রী ছাউনির সংস্কারের জন্য আর্থিক সহায়তা প্রদান, স্থানীয় ক্রীড়া সংস্কৃতির বিকাশে দেওয়ান পাড়া, তাইন্দং পাড়ার ক্লাবের জন্য খেলাধুলা সামগ্রী বিতরণ এবং এলাকার স্থানীয় পাহাড়ী জনসাধারণের মাঝে বিনামূল্যে ঔষধ ও চিকিৎসা সেবা প্রদান করা হয়।

চিকিৎসা সেবা প্রদান করেন মেজর মো. ইমরান হোসেন, বিএসপি, জি এবং মেডিকেল অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন ক্যাপ্টেন মো. নুর-এ-রেজুয়ান তৌফিক রেজভী, মেডিকেল অফিসার মাটিরাঙ্গা জোন। উক্ত কর্মসুচীতে প্রায় ২১২ জন পাহাড়ী জনগণকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষোধ প্রদান করা হয়।

মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্নেল ইব্রাহীম আধহাম, পিএসসি জি বলেন, শা‌ন্তি সম্প্রী‌তি ও উন্নয়‌নের ধারাবা‌হিকতায় বাংলাদেশ সেনাবাহিনী শুরু থেকে বিভিন্ন মানবেতর চাহিদা পরিপূরণের মাধ্যমে সাধারণ মানুষের পাশে আছে। আগামী‌তেও এ ধারা অব্যাহত থাক‌বে ব‌লে জানান তি‌নি। 

মান‌বিক সহায়তা ও চি‌কিৎসা সেবা পে‌য়ে উপকার ভো‌গিরা জো‌নের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ক‌রে উত্তরোত্তর  সাফল্য কামনা করেন।

জেএইচআর

Link copied!