ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

সিসা দূষণ প্রতিরোধে বরিশালে র‍্যালি ও মানববন্ধন

বরিশাল ব্যুরো

বরিশাল ব্যুরো

অক্টোবর ২৯, ২০২৫, ১২:৩৭ পিএম

সিসা দূষণ প্রতিরোধে বরিশালে র‍্যালি ও মানববন্ধন

আন্তর্জাতিক সিসা দূষণ প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে বরিশালে র‍্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল ১০টায় নগরীর অশ্বিনী কুমার হলের সামনে ইয়ুথনেট গ্লোবাল ও পিওর আর্থ-এর উদ্যোগে, ইউনিসেফের সহযোগিতায় এ কর্মসূচি আয়োজন করা হয়। মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা র‍্যালি নিয়ে বেলসপার্কে যান এবং পরিবেশ অধিদপ্তরের সহযোগিতায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন।

কর্মসূচিতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, স্বেচ্ছাসেবক ও নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নেন। তাদের হাতে ছিল সিসা দূষণবিরোধী নানা ফেস্টুন ও প্ল্যাকার্ড।

কর্মসূচির প্রধান অতিথি ছিলেন জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক কাজী সাইফুদ্দিন।

এ সময় আরও উপস্থিত ছিলেন, শিক্ষাবিদ প্রফেসর শাহ সাজেদা, বেলার বিভাগীয় সমন্বয়কারী লিংকন বায়েন, পরিবেশ অধিদপ্তরের সহকারী সোহেল মাহমুদ, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক শাহাবুদ্দিন সরদার এবং বরিশাল মেট্রোপলিটন প্রেসক্লাবের সভাপতি আবুল কালাম আজাদ।

সমাবেশের সভাপতিত্ব করেন ইয়ুথনেট গ্লোবালের সাধারণ সম্পাদক আরিফুর রহমান শুভ।

বক্তারা বলেন, সিসা দূষণে বাংলাদেশ বিশ্বের চতুর্থ সর্বাধিক ক্ষতিগ্রস্ত দেশ। দেশের প্রায় ৬০ শতাংশ শিশুর রক্তে অতিরিক্ত সিসা পাওয়া গেছে, যা শিশুদের মানসিক বিকাশ ও স্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি।

তারা আরও বলেন, প্রতি বছর সিসা দূষণের কারণে প্রায় ১ লাখ ৪০ হাজার মানুষের মৃত্যু হয় এবং জিডিপির ৬–৯ শতাংশ পর্যন্ত অর্থনৈতিক ক্ষতি হয়। সিসা নিয়ন্ত্রণে ভোগ্যপণ্যে মান নির্ধারণ, অবৈধ ব্যাটারি রিসাইক্লিং বন্ধ ও কঠোর আইন প্রয়োগ এখন সময়ের দাবি।

জেএইচআর

Link copied!