ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেনী-১ আসন থেকে লড়বেন খালেদা জিয়া

ফেনী প্রতিনিধি

ফেনী প্রতিনিধি

নভেম্বর ৩, ২০২৫, ০৭:৫৬ পিএম

ফেনী-১ আসন থেকে লড়বেন খালেদা জিয়া

দেশে রাজনৈতিক জটিলতার কালো মেঘ কাটতে শুরু করেছে। আভাস পাওয়া যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের। উপদেষ্টা পরিষদ আগামী বছরের ফেব্রুয়ারি মাসে এ নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে সরকারের সংকল্প পুনরায় ব্যক্ত করেছেন। রাজনৈতিক নেতারাও এ নিয়ে দফায় দফায় বৈঠকে বসছেন।

বহুল প্রতিক্ষিত এয়োদশ জাতীয় সংসদ  নির্বাচনকে সামনে রেখে দুই শতাধিক আসনে প্রার্থীদের প্রাথমিক নামের তালিকা ঘোষণা করছে বিএনপি।

সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে রাজধানীর গুলশানে অবস্থিত বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা শুরু করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি জানান, ফেনী-১ (পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া) আসন থেকে আগামী নির্বাচনে অংশ নেবেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

একই সঙ্গে তিনি দিনাজপুর-৩ ও বগুড়া-৭ আসন থেকেও লড়বেন।

ফেনী-২ (সদর) আসনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদ সদস্য অধ্যাপক জয়নাল আবদীন ভিপি এবং ফেনী-৩ (দাগনভ‚ঞা-সোনাগাজী) আসনে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টুকে ধানের শীষের প্রার্থী ঘোষণা করা হয়েছে।

ইএইচ

Link copied!