ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

রাঙামাটিতে বিপ্লবী যুব সংহতির কাউন্সিল অনুষ্ঠিত

মহুয়া জান্নাত মনি, রাঙামাটি

মহুয়া জান্নাত মনি, রাঙামাটি

নভেম্বর ৭, ২০২৫, ০৩:৩৯ পিএম

রাঙামাটিতে বিপ্লবী যুব সংহতির কাউন্সিল অনুষ্ঠিত

বিপ্লবী যুব সংহতি রাঙামাটি জেলা কমিটির কাউন্সিল-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

“যুবপ্রাণ জাগিয়ে তুলুন, ইনসাফ ও মুক্তির পথে এগিয়ে চলুন” স্লোগানে শুক্রবার সকাল ১০টায় স্থানীয় রেস্টুরেন্ট কসমস হলরুমে অনুষ্ঠিত কাউন্সিলে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টি মনোনীত রাঙামাটি আসনের সংসদ সদস্য প্রার্থী ও জেলা কমিটির সাধারণ সম্পাদক জুই চাকমা।

বিপ্লবী যুব সংহতি রাঙামাটি জেলা কমিটির আহ্বায়ক পলাশ চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত কাউন্সিল অধিবেশনের উদ্বোধন করেন বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টি জেলা কমিটির সভাপতি নির্মল বড়ুয়া মিলন।

কাউন্সিল অধিবেশনের প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ বিপ্লবী যুব সংহতি কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক বাবর চৌধুরী।

কাউন্সিল অধিবেশনে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টি জেলা কমিটির সাবেক সভাপতি মো. আবুল হাসেম, জেলা সদর উপজেলা ও বন্দুকভাঙ্গা ইউপি চেয়ারম্যান ও সভাপতি অমর চাকমা প্রমুখ। 

সভায় বিপ্লবী যুব সংহতির জেলা ও উপজেলার বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কাউন্সিল অধিবেশনে সর্বসম্মতিক্রমে জেলা যুব সংহতি সমিতির সভাপতি হিসেবে পলাশ চাকমা এবং সাধারণ সম্পাদক হিসেবে জয়মনি বড়ুয়াকে নির্বাচিত করা হয়।

ইএইচ

Link copied!