ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

বাঘাইছড়িতে বিজিবির অভিযানে ৩ লক্ষাধিক টাকার অবৈধ গোল কাঠ জব্দ

মহুয়া জান্নাত মনি, রাঙামাটি

মহুয়া জান্নাত মনি, রাঙামাটি

নভেম্বর ৭, ২০২৫, ০৬:১২ পিএম

বাঘাইছড়িতে বিজিবির অভিযানে ৩ লক্ষাধিক টাকার অবৈধ গোল কাঠ জব্দ

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলাধীন মারিশ্যা জোন ২৭ বিজিবি কর্তৃক কচুছড়ি এলাকায় বিশেষ অভিযানে ১৬১.৩২ ঘনফুট অবৈধ গোল কাঠ জব্দ করা হয়েছে। এ কাঠের বাজার মূল্য প্রায় ৩ লক্ষ ২২ হাজার ৬৪০ টাকা।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি)-এর জোন কমান্ডারের নির্দেশনায় কচুছড়ি বিজিবি ক্যাম্পের হাবিলদার মো. আব্দুল মান্নান নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। 

অভিযানের সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে কাঠ চোরাকারবারিরা পালিয়ে যায়। পরবর্তীতে টহল দল পরিত্যক্ত অবস্থায় অবৈধ গামারী কাঠ জব্দ করতে সক্ষম হয়।

মারিশ্যা জোন (২৭ বিজিবি) এর জোন কমান্ডার লে. কর্ণেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি বলেন, “আমাদের দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত চোরাচালান প্রতিরোধ কার্যক্রম পরিচালনা করা হয়। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

ইএইচ

Link copied!