ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

নাজিরপুরে গাঁজাসহ ছেলেকে পুলিশের হাতে দিলেন বাবা, যুবকের কারাদণ্ড

নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি

নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি

নভেম্বর ১০, ২০২৫, ১০:৫৯ এএম

নাজিরপুরে গাঁজাসহ ছেলেকে পুলিশের হাতে দিলেন বাবা, যুবকের কারাদণ্ড

পিরোজপুরের নাজিরপুরে গাঁজাসহ নিজের ছেলেকে পুলিশের হাতে সোপর্দ করেছেন এক বাবা। পারিবারিক অভিযোগের ভিত্তিতে রোববার সন্ধ্যা ৬টার দিকে নাঈম শেখ (২৫) নামের ওই যুবককে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ।

পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮–এর ৩৬/৫ ধারায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা দেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শপথ বৈরাগী।

গ্রেপ্তার নাঈম নাজিরপুর সদর ইউনিয়নের বুড়িখালী এলাকার আনসার সেখের ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, নাঈম দীর্ঘদিন ধরে গাঁজা সেবন ও বিক্রয়ের সঙ্গে জড়িত। গাঁজা সেবন ও বিক্রিতে বাধা দিলে তিনি পরিবারের সদস্যদের মারধর ও জিনিসপত্র ভাঙচুর করতেন।

উপসহকারী পুলিশ পরিদর্শক (এএসআই) মো. সাজেদুর রহমান জানান, নাঈমের নেশাগ্রস্ত আচরণে পরিবার অতিষ্ঠ হয়ে পড়েছিল। এক পর্যায়ে নাঈমের বাবা স্থানীয় চৌকিদার এনামুল হকের মাধ্যমে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিযান চালিয়ে নাঈমকে আটক করে।

সহকারী কমিশনার (ভূমি) শপথ বৈরাগী বলেন, অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থলে গিয়ে নাঈমকে আটক করা হয়। পরে মোবাইল কোর্টের মাধ্যমে তাকে কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ আল মাহামুদ ভূঁইয়া জানান, খবর পেয়ে পুলিশ গিয়ে অভিযুক্তকে আটক করে মোবাইল কোর্টে সোপর্দ করে। আদালত তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা দেন।

জেএইচআর

Link copied!