ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

রাঙামাটি জেলা পরিষদের সহকারি শিক্ষক নিয়োগ স্থগিত

মহুয়া জান্নাত মনি, রাঙামাটি

মহুয়া জান্নাত মনি, রাঙামাটি

নভেম্বর ১১, ২০২৫, ০৬:১৯ পিএম

রাঙামাটি জেলা পরিষদের সহকারি শিক্ষক নিয়োগ স্থগিত

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের হস্তান্তরিত প্রাথমিক শিক্ষা বিভাগে সহকারী শিক্ষক নিয়োগে আগামী ১৪ নভেম্বর অনুষ্ঠিতব্য লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে প্রাথমিক শিক্ষা বিভাগে সহকারী শিক্ষক নিয়োগ কমিটির সিদ্ধান্ত মোতাবেক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদে হস্তান্তরিত জেলা প্রাথমিক শিক্ষা বিভাগের অধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের জন্য ১৪/১১/২০২৫ খ্রি. তারিখে নির্ধারিত লিখিত পরীক্ষা অনিবার্য কারণবশত স্থগিত করা হলো। উক্ত পরীক্ষার পরিবর্তিত সময়সূচি যথাসময়ে সংশ্লিষ্ট সকলকে জানানো হবে।

এদিকে, রাঙামাটি জেলা পরিষদের প্রাথমিক শিক্ষা বিভাগের দায়িত্বপ্রাপ্ত সদস্য বৈশালী চাকমা জানিয়েছেন, জেলা পরিষদের একান্ত সিদ্ধান্তে এই নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে। তিনি আরও জানিয়েছেন, কারো বা কোনো পক্ষের চাপে এই স্থগিতাদেশ দেওয়া হয়নি।

এর আগে রোববার শিক্ষক নিয়োগের চলমান প্রক্রিয়া নিয়মবহির্ভূত, একতরফা ও বৈষম্যমূলক দাবি করে গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ, রাঙামাটি জেলা শাখা ১৪ নভেম্বর অনুষ্ঠিতব্য লিখিত পরীক্ষা স্থগিতের দাবি জানিয়েছিল।

পরবর্তীতে গত সোমবার (১০ নভেম্বর) বিকেলে রাঙামাটিতে আগামী ১৪ নভেম্বর শুক্রবার সহকারী শিক্ষক নিয়োগ জনসংখ্যানুপাতে করার দাবিতে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদকে বেশ কয়েকটি সংগঠনের পক্ষ থেকে জেলা পরিষদের চেয়ারম্যান বরাবর সদস্য মিনহাজ মুরশিদ ও সদস্য হাবিব আজমের মাধ্যমে একটি স্বারকলিপিতে ২৪ ঘন্টার আল্টিমেটাম দেওয়া হয়।

স্বারকলিপিতে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের হস্তান্তারিত প্রাথমিক শিক্ষা বিভাগে সহকারী শিক্ষক নিয়োগে তথ্য বিভ্রাটের কারণে আগামী ১৪ নভেম্বর ২০২৫ অনুষ্ঠিতব্য নিয়োগ পরীক্ষা স্থগিতের দাবি জানানো হয়।

তারই প্রেক্ষিতে মঙ্গলবার সকালে প্রাথমিক শিক্ষা বিভাগে সহকারী শিক্ষক নিয়োগ কমিটির মিটিংয়ে এক জরুরি বৈঠকে নিয়োগ স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়।

এ বিষয়ে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের রাঙামাটি জেলা সভাপতি মোহাম্মদ সোলায়মান বলেন, বিতর্কিত এ নিয়োগ স্থগিত করায় রাঙামাটি জেলা পরিষদকে ধন্যবাদ জানাই। তবে জেলা পরিষদের উচিত হবে জনদাবি আমলে নিয়ে বাস্তবতার নিরিখে জনসংখ্যানুপাতে নিয়োগ ও নিয়োগ পরীক্ষায় স্বচ্ছতা নিশ্চিত করে নিয়োগের পরবর্তী পদক্ষেপ নেয়া। জুলাই বিপ্লব পরবর্তী সময়ে মানুষ প্রত্যাশা করে সকল পর্যায়ে বৈষম্যমুক্ত ও ন্যায্য ব্যবস্থা।

উল্লেখ্য, জানা গেছে রাঙামাটি জেলা বিএনপির নেতৃবৃন্দ জেলা পরিষদের চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করে এ নিয়োগ প্রক্রিয়া বন্ধ করার জন্য অনুরোধ করেছিলেন। সাক্ষাৎকারে পরিষদ চেয়ারম্যান পার্বত্য উপদেষ্টার সঙ্গে আলাপ-আলোচনা করে সিদ্ধান্ত নিবেন বলে জানিয়েছিলেন।

ইএইচ

Link copied!