ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

রাঙামাটিতে ইজিপিপি নির্দেশিকা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

মহুয়া জান্নাত মনি, রাঙামাটি

মহুয়া জান্নাত মনি, রাঙামাটি

নভেম্বর ১৩, ২০২৫, ০৫:৩০ পিএম

রাঙামাটিতে ইজিপিপি নির্দেশিকা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

রাঙামাটিতে “অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি) নির্দেশিকা ২০২৫” বিষয়ক ডেসিমিনেশন ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে বৃহস্পতিবার সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তাফিজুর রহমান।

জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ মারুফের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় আরও উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কে. এম. আবদুল ওয়াদুদ, যুগ্ম সচিব আবু দাউদ মো. গোলাম মোস্তফা, উপসচিব সানজিদা ইয়াছমিন, সিনিয়র সহকারী সচিব সোহেল রানা, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. মোবারক হোসেন পারভেজ এবং অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নিশাদ শারমিন প্রমুখ।

কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন সচিব মো. মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, সংশোধিত ইজিপিপি নির্দেশিকায় জলবায়ু অভিযোজনমূলক পদক্ষেপ অন্তর্ভুক্ত করা হয়েছে।

এর মধ্যে রয়েছে, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় অভিযোজনমূলক নতুন কাজ অন্তর্ভুক্তকরণ, স্থানীয় জলবায়ু ঝুঁকি নিরসনে উপযুক্ত কাজ নির্বাচন, টেকসই অবকাঠামো নির্মাণ ও স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনার সাথে সমন্বয় সাধন, নারীবান্ধব ও জেন্ডার সংবেদনশীল বিষয় সংযোজন, দ্রুত মজুরি প্রদানের জন্য স্থানীয় অনুমোদন ও ডিজিটাল ব্যাংকিং ব্যবস্থার চালু করা।

ওয়ার্কশপে এসব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

কর্মশালায় জেলার ১০ উপজেলা নির্বাহী কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

ইএইচ

Link copied!