ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

সাজেকে সেনাবাহিনীর আয়োজনে ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

মহুয়া জান্নাত মনি, রাঙামাটি

মহুয়া জান্নাত মনি, রাঙামাটি

নভেম্বর ১৬, ২০২৫, ০৭:২৮ পিএম

সাজেকে সেনাবাহিনীর আয়োজনে ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

পাহাড়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। 

এরই ধারাবাহিকতায় দেশ গঠনের চেতনা ও শিক্ষার সম্প্রসারণ, খেলাধুলার মান উন্নয়ন এবং চিকিৎসা সেবা এগিয়ে নিয়ে যেতে খাগড়াছড়ি রিজিওনের আওতাধীন বাঘাইহাট জোনের তত্ত্বাবধানে রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের ভূয়াছড়ি নামক দূর্গম এলাকায় খেলাধুলার মান উন্নয়ন ও মেধা বিকাশ অব্যাহত রাখতে শুক্রবার বিকেলে বাংলাদেশ সেনাবাহিনী, বাঘাইহাট জোনের আয়োজনে ভূয়াছড়ি স্কুল মাঠে একটি প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে।

খেলার উদ্বোধন ও সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঘাইহাট জোনের ভারপ্রাপ্ত জোন কমান্ডার মেজর এম এম জিল্লুর রহমান।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বৃদ্ধিতে খেলাধুলার কোন বিকল্প নেই। তিনি আরও বলেন, বাঘাইহাট জোন ভূয়াছড়িতে খেলাধুলার মানোন্নয়নে সর্বাত্মক সহযোগিতা করবে। বাঘাইহাট জোনের আওতাধীন সকল এলাকায় এ ধরনের কার্যক্রম চলমান থাকবে বলে আশা প্রকাশ করেন। 

এছাড়া চলতি মাসের মাঝামাঝি ভূয়াছড়িতে বিভিন্ন পাড়া নিয়ে ফুটবল লীগের ঘোষণা দেন। উক্ত খেলার আয়োজনে পৃষ্ঠপোষকতা থাকবেন খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার।

অনুষ্ঠানে বাঘাইহাট জোনের ভারপ্রাপ্ত জোন কমান্ডার মেজর এম এম জিল্লুর রহমানকে ভূয়াছড়ি ক্লাবের আজীবন সদস্য ঘোষণা করা হয়।

মাসব্যাপী বাঘাইহাট জোনের দায়িত্বপূর্ণ এলাকার আওতাধীন ভূয়াছড়ি এলাকাবাসীর কল্যাণে নদীর পাড়ে সিঁড়ি, ব্রিজ, ক্লাব, ঘর নির্মাণসহ বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়।

এছাড়াও ভারপ্রাপ্ত জোন কমান্ডার কারবারী, স্কুল শিক্ষক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে কুশলাদি বিনিময় করেন এবং খেলাধুলার প্রয়োজনীয়তা সম্পর্কে গুরুত্বারোপ করেন।

ইএইচ

Link copied!