ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

রাঙ্গামাটিতে সাংবাদিকদের সঙ্গে নতুন ডিসির মতবিনিময় সভা

মহুয়া জান্নাত মনি, রাঙ্গামাটি

মহুয়া জান্নাত মনি, রাঙ্গামাটি

নভেম্বর ১৯, ২০২৫, ০১:৩৩ পিএম

রাঙ্গামাটিতে সাংবাদিকদের সঙ্গে নতুন ডিসির মতবিনিময় সভা

রাঙ্গামাটিতে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন নবনিযুক্ত জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট নাজমা আশরাফী। 

বুধবার সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন নতুন দায়িত্বপ্রাপ্ত জেলা প্রশাসক নাজমা আশরাফী। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রুহল আমীন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জোবাইদা আকতার এবং সহকারী কমিশনার মৈত্রী রায়সহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।

মতবিনিময় সভায় জেলা প্রশাসক বলেন, রাঙ্গামাটির উন্নয়ন ও জনকল্যাণমূলক কাজে সাংবাদিকদের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। উন্নয়ন ও প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিতে মিডিয়ার ভূমিকা অপরিসীম। সকলকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই।

তিনি জেলার কল্যাণে সংবাদকর্মীদের গঠনমূলক পরামর্শ ও সহযোগিতা কামনা করেন।

সভায় রাঙ্গামাটিতে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন এবং জেলার সার্বিক পরিস্থিতি, চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে মতামত তুলে ধরেন।

উল্লেখ্য, জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে সম্প্রতি নাজমা আশরাফী রাঙ্গামাটির নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পান। এর আগে তিনি অর্থনৈতিক সম্পর্ক বিভাগে উপ-সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।

জেএইচআর

Link copied!