ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

গাজীপুরে রাসায়নিক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

নভেম্বর ১৯, ২০২৫, ০৩:১৯ পিএম

গাজীপুরে রাসায়নিক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুর জেলার রাজেন্দ্রপুরে একটি রাসায়নিক কারখানায় আগুন লাগার খবর পাওয়া গেছে। বুধবার দুপুরে রাজেন্দ্রপুরের বাঘের বাজার এলাকায় এই ঘটনা ঘটে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। খবর পেয়ে আগুন নেভাতে ঘটনাস্থলে গেছে দমকল বাহিনীর ৯টি ইউনিট।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. মামুন এ তথ্য নিশ্চিত করেছেন।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। আগুন নেভাতে ফায়ার সার্ভিসকে সহযোগিতা করছে স্থানীয় লোকজন।

অগ্নিকাণ্ডের পর ওই এলাকায় সড়ক দিয়ে যান চলাচল বিঘ্ন ঘটছে। ঘটনাস্থলে যাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও।

এরআগে ভোর সাড়ে চারটার দিকে নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফতুল্লা থানার পশ্চিম ধর্মঘট এলাকার ঢালিপাড়ায় অবস্থিত কারখানাটিতে আগুন লাগার পর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

জেএইচআর

Link copied!