ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

বিশ্ব এইডস দিবস উপলক্ষে মাগুরায় র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

মিরাজ আহমেদ মাগুরা

মিরাজ আহমেদ মাগুরা

ডিসেম্বর ১, ২০২৫, ০৫:৪১ পিএম

বিশ্ব এইডস দিবস উপলক্ষে মাগুরায় র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

‘সব বাধা দূর করি, এইডস মুক্ত সমাজ গড়ি’এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব এইডস দিবস ২০২৫ উপলক্ষে মাগুরায় র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে সিভিল সার্জন কার্যালয় থেকে একটি সচেতনতামূলক র‍্যালি বের হয়, যা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভার প্রধান অতিথি সিভিল সার্জন ডা. মো. শামীম কবির বলেন, এইডস প্রতিরোধে সবচেয়ে বড় শক্তি হলো সচেতনতা। ঝুঁকিপূর্ণ আচরণ পরিহার, নিরাপদ জীবনযাপন এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা মানুষের জীবন রক্ষায় সক্ষম। মাগুরায় স্বাস্থ্যসেবার মান উন্নয়ন এবং সাধারণ মানুষকে সচেতন করতে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি।

মাগুরা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহসিন উদ্দিন ফকির বলেন, এইডস এখন আর ভয় নয়। নিয়মিত চিকিৎসা, কাউন্সেলিং ও প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে এই রোগ নিয়ন্ত্রণ করা সম্ভব।

সভায় আরও বক্তব্য দেন সহকারী পরিচালক ডা. সৌমেন চৌধুরী, সিনিয়র কনসালটেন্ট (মেডিসিন) ডা. মো. মেহেদী হাসান, জুনিয়র কনসালটেন্ট (কার্ডিওলজি) ডা. মো. রোকনুজ্জামান, জুনিয়র কনসালটেন্ট (অর্থোপেডিক্স) ডা. কাজী রেজাউল ইসলাম, আবাসিক মেডিকেল অফিসার (ভারপ্রাপ্ত) ডা. মো. মামুন-উর-রশীদ, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মো. জিল্লুর রহমান, মেডিকেল অফিসার ডা. প্রতীক কুমার বনিক, ডা. এজাজ আহমেদ রোচি, জুনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মো. হায়াত হোসেন, ডা. শারমিনা আক্তারসহ আরও অনেকে।

বক্তারা বলেন, সঠিক তথ্য প্রচার, ভুল ধারণা দূর করা, তরুণ সমাজকে নিরাপদ আচরণে উদ্বুদ্ধ করা, নিয়মিত এইচআইভি পরীক্ষা এবং আক্রান্তদের প্রতি বৈষম্যহীন আচরণ নিশ্চিত করতে হবে।

আলোচনা শেষে এইডস প্রতিরোধে সম্মিলিত উদ্যোগে কাজ করার অঙ্গীকারের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয়।

জেএইচআর

Link copied!