ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

ভাঙ্গুড়ায় ভেজাল দুধকারবারে ব্যবসায়ীর জরিমানা ও কারাদণ্ড

মো. মেহেদী হাসান, ভাঙ্গুড়া (পাবনা) 

মো. মেহেদী হাসান, ভাঙ্গুড়া (পাবনা) 

ডিসেম্বর ৩, ২০২৫, ০৭:৫৯ পিএম

ভাঙ্গুড়ায় ভেজাল দুধকারবারে ব্যবসায়ীর জরিমানা ও কারাদণ্ড

পাবনার ভাঙ্গুড়ায় ক্ষতিকারক রাসায়নিক উপাদান মিশিয়ে এই দুধ তৈরি করা ভেজাল দুধ তৈরি করায় ব্যবসায়ীকে অভিযান চালিয়ে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ধারা মোতাবেক  ১০হাজার টাকা জরিমানা ৯০ কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার সকালে উপজেলা সহকারী কমিশনার ভূমি (এসিল্যান্ড) মিজানুর রহমান, ভেজাল দুধ তৈরির বিভিন্ন সরঞ্জামসহ জব্দ করেন তা স্থানীয় এতিম খানায় দান করেন।

সহকারী কমিশনার ভূমি অফিস সূত্রে জানা গেছে, ভাঙ্গুড়া সদর ইউনিয়নের মেন্দা গ্রামের মো. গোলাম মোস্তফার ছেলে, মো. মিজানুর (২৮) নামে এক ব্যবসায়ী দীর্ঘদিন ধরে ভেজাল দুধ তৈরি করে ঢাকার বিভিন্ন মিষ্টির দোকান ও বাসাবাড়িতে বিক্রি করতো। গোপন সংবাদের ভিত্তিতে মেন্দা এলাকায় বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ধারা মোতাবেক তাকে ৯০ দিনের কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

মিজান এর উদ্ধৃতি দিয়ে উপজেলা প্রশাসন সূত্র জানায়, ক্ষতিকারক রাসায়নিক উপাদান মিশিয়ে এই দুধ তৈরি করা হতো।

এ ব্যাপারে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. হালিমা খানম জানান, এসব রাসায়নিক উপাদান মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর। এগুলো কিডনি ও ফুসফুসের বেশি ক্ষতি করে থাকে। এতে শ্বাসকষ্ট ও ক্যানসারের মতো বিভিন্ন রোগ হতে পারে।

ভাঙ্গুড়া উপজেলা সহকারী কমিশনার ভূমি মিজানুর রহমান জানান, ভেজাল দুধ উৎপাদনকারী মিজান দীর্ঘদিন ধরে মেন্দা বাজারে ভেজাল দুধের ব্যবসা করে আসছিল। তাকে নিরাপদ খাদ্য আইন ও ভেজাল খাদ্য উৎপাদনের কারণে তাকে ১০হাজার টাকা জরিমানা ও ৯০ দিনের জেল দেওয়া হয়।

জেএইচআর

Link copied!