ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে বিপুল ভারতীয় ইস্কাপ সিরাপ জব্দ

মো. শরিফুল ইসলাম, লালমনিরহাট

মো. শরিফুল ইসলাম, লালমনিরহাট

ডিসেম্বর ৪, ২০২৫, ১১:৫১ এএম

সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে বিপুল ভারতীয় ইস্কাপ সিরাপ জব্দ

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চলমান চোরাচালান ও মাদক বিরোধী কার্যক্রমের অংশ হিসেবে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কাশিপুর বিওপির বিশেষ টহলদল অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় ইস্কাপ সিরাপ জব্দ করেছে।

বিশ্বস্ত গোয়েন্দা সূত্রে বিজিবি জানতে পারে যে, চোরাকারবারীরা সীমান্ত দিয়ে মাদক পাচার করে সীমান্তের নিকটবর্তী পরিত্যক্ত বাড়িতে মজুদ করেছে।

বুধবার বিজিবর টহল দল তৎক্ষনাৎ উক্ত বাড়ীতে (গ্রাম-পশ্চিম ধর্মপুর, থানা-ফুলবাড়ী, জেলা-কুড়িগ্রাম) অভিযান পরিচালনা করে এবং পার্শ্ববর্তী বাড়ীর লোকজনের সহায়তায় বাড়ীর ভিতরে তল্লাশীর মাধ্যমে ভারতীয় ইস্কাপ সিরাপ ৮০০ বোতল উদ্ধার করা হয়। 

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর অধিনায়কের পক্ষ থেকে জানানো হয়, উদ্ধারকৃত মাদকদ্রব্য ভারতীয় ইস্কাপ সিরাপ ৮০০ বোতল, যার সিজার মূল্য ৩ লক্ষ ২০ হাজার টাকা। এ ঘটনায় সংশ্লিষ্ট চোরাকারবারীদের তথ্য সংগ্রহপূর্বক তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

বিজিবির কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, মাদকমুক্ত সমাজ গড়তে সীমান্তজুড়ে গোয়েন্দা নজরদারি ও টহল আরও জোরদার করা হয়েছে। তিনি স্থানীয় জনগণকে মাদকবিরোধী অভিযানে সহযোগিতা ও গোপন তথ্য প্রদান করার আহ্বান জানান।

এই অভিযানে বিজিবির সাহসিকতা ও কৌশলগত দক্ষতা প্রশংসার দাবিদার, যা মাদকমুক্ত বাংলাদেশ গড়ার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

জেএইচআর

Link copied!