ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

খালেদা জিয়ার সুস্থতা কামনায় আশুলিয়ায় দোয়া মাহফিল

আলী রেজা রাজু, আশুলিয়া (ঢাকা)

আলী রেজা রাজু, আশুলিয়া (ঢাকা)

ডিসেম্বর ১২, ২০২৫, ০৯:৪৪ পিএম

খালেদা জিয়ার সুস্থতা কামনায় আশুলিয়ায় দোয়া মাহফিল

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও রোগমুক্তি কামনায় আশুলিয়ায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বাদ আসর ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব খানের উদ্যোগে আশুলিয়ার ডেন্ডাবর হাবিব ক্রিকেট একাডেমি মাঠে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

আলেম-ওলামা, বিভিন্ন মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় বাসিন্দা এবং বিএনপি ও অঙ্গসংগঠনের শতাধিক নেতাকর্মী দোয়া মাহফিলে অংশ নেন। পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপর মিলাদ ও বিশেষ মোনাজাতে বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।

সংক্ষিপ্ত বক্তব্যে আয়োজক মোহাম্মদ আইয়ুব খান বলেন, "বেগম খালেদা জিয়া শুধু একটি রাজনৈতিক দলের নেত্রী নন, তিনি দেশের গণতন্ত্র, মানবাধিকার এবং জাতীয় ঐক্যের প্রতীক। তার সুস্থতা দেশের ভবিষ্যৎ রাজনীতি ও গণতান্ত্রিক যাত্রার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা তার দ্রুত আরোগ্যের জন্য আল্লাহর কাছে আন্তরিকভাবে দোয়া করছি।"

তিনি আরও জানান, বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় যুবদলের পক্ষ থেকে এ ধরনের দোয়া ও মানবিক কর্মসূচি আগামীতেও অব্যাহত থাকবে। বিশেষ মোনাজাতের পূর্বে বেগম খালেদা জিয়ার জীবনী নিয়ে ১৫ মিনিটের একটি প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়। দোয়া মাহফিল শেষে উপস্থিত মাদ্রাসা শিক্ষার্থীদের ও উপস্থিত মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।

ইএইচ

Link copied!