ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

রাঙামাটিতে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

মহুয়া জান্নাত মনি, রাঙামাটি

মহুয়া জান্নাত মনি, রাঙামাটি

ডিসেম্বর ১৪, ২০২৫, ০৪:২৮ পিএম

রাঙামাটিতে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

রাঙামাটিতে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার দুপুর ১২টায় জেলা প্রশাসনের আয়োজনে, জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মিজ্ নাজমা আশরাফী।

সভায় উপস্থিত ছিলেন, জেলা পুলিশ সুপার মুহাম্মাদ আব্দুর রকিব, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আলমগীর হোসেন, রাঙামাটি জোন স্টাফ অফিসার ক্যাপ্টেন আরফান, জেলা সিভিল সার্জন ডা. নূয়েন খীসা, জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপুসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, সাংবাদিকসহ অন্যান্যরা।

সভায় জেলা প্রশাসক মিজ্ নাজমা আশরাফী বলেন, “আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে আয়োজনের লক্ষ্যে ইতোমধ্যে বিভিন্ন উপজেলায় তালিকাভুক্ত ভোটকেন্দ্রসমূহ পরিদর্শন করা হয়েছে।”

তিনি বিদ্যুৎ সংযোগবিহীন ভোটকেন্দ্রগুলো সোলার সিস্টেমের মাধ্যমে সচল রাখাসহ ভোটকেন্দ্রসমূহে যাতায়াতের সুবিধার্থে রাস্তা-ঘাট, ব্রিজ-সেতু মেরামত ও সংস্কারের প্রয়োজন হলে অগ্রাধিকার ভিত্তিতে প্রকল্প গ্রহণ করে মেরামত-সংস্কারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট দপ্তর প্রধানদের নির্দেশনা প্রদান করেন।

ইএইচ

Link copied!