ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

রংপুর অঞ্চলে মহাসড়কে ১১ মাসে ২১৩ প্রাণহানি: হাইওয়ে পুলিশের উদ্বেগ

শরিফুল ইসলাম, রংপুর

শরিফুল ইসলাম, রংপুর

ডিসেম্বর ১৭, ২০২৫, ০৩:২৭ পিএম

রংপুর অঞ্চলে মহাসড়কে ১১ মাসে ২১৩ প্রাণহানি: হাইওয়ে পুলিশের উদ্বেগ

রংপুর অঞ্চলের মহাসড়ক ও আঞ্চলিক মহাসড়কে সড়ক দুর্ঘটনা ক্রমেই আশঙ্কাজনক হয়ে উঠছে। 

হাইওয়ে পুলিশ রংপুর রিজিয়নের তথ্যমতে, চলতি বছরের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত ১১ মাসে মোট ৪১০টি দুর্ঘটনায় ২১৩ জন নিহত এবং ৪৬৪ জন আহত হয়েছেন। হতাহতদের মধ্যে অনেকেই পঙ্গুত্বের শিকার হয়ে মানবেতর জীবন যাপন করছেন।

দুর্ঘটনাজনিত এসব ঘটনায় এ পর্যন্ত ১৯০টি মামলা দায়ের করা হয়েছে। এছাড়া সড়ক আইন অমান্য করায় বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে ১৪ হাজার ৭৫৮টি মামলা দিয়েছে হাইওয়ে পুলিশ, যা থেকে বিপুল পরিমাণ রাজস্ব অর্জিত হয়েছে। 

হাইওয়ে পুলিশ রংপুর রিজিয়নের পুলিশ সুপার আবু তোরাব শামছুর রহমান জানান, শুধু দুর্ঘটনা প্রতিরোধই নয়, মাদক উদ্ধার ও অপরাধ দমনেও তাদের থানাগুলো সক্রিয় ভূমিকা পালন করছে।

রংপুর রিজিয়নের আওতাধীন ৩৭৩ কিলোমিটার মহাসড়ক ও ১৩৮ কিলোমিটার আঞ্চলিক মহাসড়কে নিয়মিত টহল এবং সচেতনতামূলক কার্যক্রম চালানো হচ্ছে। তেঁতুলিয়া, বোদা, গোবিন্দগঞ্জসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে চালক ও যাত্রীদের সচেতন করতে লিফলেট বিতরণ এবং শিক্ষার্থীদের প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। পুলিশ সুপারের মতে, অতিরিক্ত গতি, বেপরোয়া ওভারটেকিং, ফিটনেসবিহীন যানবাহন এবং অদক্ষ চালকই অধিকাংশ দুর্ঘটনার মূল কারণ।

পরিবহন সংশ্লিষ্টরা মনে করছেন, আইন প্রয়োগের পাশাপাশি চালকদের বিশ্রাম নিশ্চিত করা এবং লাইসেন্স প্রক্রিয়ায় স্বচ্ছতা আনা জরুরি। হাইওয়ে পুলিশ জানিয়েছে, সড়কে শৃঙ্খলা ফেরাতে আগামীতে গতি নিয়ন্ত্রণ ও ত্রুটিপূর্ণ যানবাহনের বিরুদ্ধে কঠোর অভিযান আরও জোরদার করা হবে। সম্মিলিত উদ্যোগ ছাড়া এই মৃত্যুমিছিল থামানো সম্ভব নয় বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

ইএইচ

Link copied!