ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ঝিনাইদহে পুস্তক প্রকাশনা ও বিক্রয় সমিতির নির্বাচন: সভাপতি টিপু, সম্পাদক রাজু

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ প্রতিনিধি

ডিসেম্বর ২৩, ২০২৫, ০৪:০৬ পিএম

ঝিনাইদহে পুস্তক প্রকাশনা ও বিক্রয় সমিতির নির্বাচন: সভাপতি টিপু, সম্পাদক রাজু

বাংলাদেশ পুস্তক প্রকাশনা ও বিক্রয় সমিতি ঝিনাইদহ জেলা শাখার ২০২৬-২০২৭ মেয়াদের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে রাজু বুক ডিপোর স্বত্বাধিকারী মো. মোস্তাফিজুর রহমান টিপু সভাপতি এবং উদয়ন বুক হাউসের স্বত্বাধিকারী মো. মোহায়মেনুর রহমান রাজু সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার বিকেলে ঝিনাইদহ জেলা পুস্তক প্রকাশক ও বিক্রয় সমিতির নিজস্ব কার্যালয়ে উৎসবমুখর পরিবেশে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা সমিতির সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচন পরিচালনা কমিটি সূত্রে জানা গেছে, সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মোট ১৭টি পদের বিপরীতে প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করেন। গণনা শেষে ফলাফল ঘোষিত হলে বিজয়ী প্রার্থীদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

নবনির্বাচিত কমিটিকে ঝিনাইদহ জেলা দোকান মালিক সমিতি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ এবং স্থানীয় পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ অভিনন্দন জানিয়েছেন। 

নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক তাদের প্রতিক্রিয়ায় সমিতির উন্নয়ন এবং ব্যবসায়ীদের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

ইএইচ

Link copied!