ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ঝিনাইদহে মাদকবিরোধী টুর্নামেন্ট

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ প্রতিনিধি

ডিসেম্বর ২৮, ২০২৫, ০৫:১৩ পিএম

ঝিনাইদহে মাদকবিরোধী টুর্নামেন্ট

যুবসমাজকে মাদকের মরণব্যাধি থেকে দূরে রাখতে এবং সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ঝিনাইদহে দিনব্যাপী মাদকবিরোধী কাবাডি ও ভলিবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। 

রোববার বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামে জেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।

সকালে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ঝিনাইদহের পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজ আফজাল। 

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপ-পরিচালক রথীন্দ্রনাথ রায়, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুবীর কুমার দাশ এবং জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক শেখ মোহাম্মদ হাসেম আলী।

উদ্বোধন শেষে ঝিনাইদহ জেলার ছয়টি উপজেলার দলগুলোর মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা শুরু হয়। কাবাডির ফাইনালে মুখোমুখি হয় সদর উপজেলা ও হরিণাকুণ্ডু উপজেলা। শ্বাসরুদ্ধকর ম্যাচে ২৪-১৪ পয়েন্টে হরিণাকুণ্ডুকে পরাজিত করে শিরোপা জয়ের উল্লাসে মাতে সদর উপজেলা কাবাডি দল। অন্যদিকে, ভলিবল প্রতিযোগিতার ফাইনালে সদর উপজেলাকে ২৫-১১ পয়েন্টে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে হরিণাকুণ্ডু উপজেলা দল।

বিকেলে সমাপনী অনুষ্ঠানে বিজয়ী ও রানার্সআপ দলগুলোর হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা। এ সময় বক্তারা বলেন, খেলাধুলাই পারে তরুণ প্রজন্মকে মাদকমুক্ত রাখতে। সুস্থ সমাজ গঠনে ভবিষ্যতেও জেলাজুড়ে এ ধরনের ক্রীড়া প্রতিযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন আয়োজকরা।

ইএইচ

Link copied!