ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

কিশোরগঞ্জে ১০ প্রার্থীর মনোনয়ন বাতিল

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জ প্রতিনিধি

জানুয়ারি ৩, ২০২৬, ০৪:১৩ পিএম

কিশোরগঞ্জে ১০ প্রার্থীর মনোনয়ন বাতিল

কিশোরগঞ্জের তিনটি সংসদীয় আসনে ২৯ জন প্রার্থীর মধ্যে ১৯ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে ১০ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছে জেলা রিটার্নিং কর্মকর্তা।

শনিবার জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে কিশোরগঞ্জ-৪, ৫ ও ৬ আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়।

সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আসলাম মোল্লার নেতৃত্বে এ কার্যক্রম পরিচালিত হয়।

এ সময় পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন, জেলা নির্বাচন কর্মকর্তা এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

যাচাই-বাছাইয়ে বাতিল হওয়া মনোনয়নপত্রগুলোর বেশিরভাগই স্বতন্ত্র প্রার্থীর।

বাতিল হওয়া প্রার্থীদের মধ্যে রয়েছেন, কিশোরগঞ্জ-৪ আসনের স্বতন্ত্র নারী প্রার্থী কাজী রেহা কবির সিগমা, কিশোরগঞ্জ-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী ও রাষ্ট্র সংস্কার আন্দোলনের নেতা হাসনাত কাইয়ুম এবং একই আসনের স্বতন্ত্র প্রার্থী (বিএনপি বিদ্রোহী) শেখ মজিবুর রহমান ইকবাল।

নির্বাচন কর্মকর্তারা জানান, শতকরা এক ভাগ ভোটারের স্বাক্ষরের অনিয়মই বাতিলের প্রধান কারণ। এছাড়া কয়েকজন প্রার্থীর সম্পদের হিসাব, হলফনামায় তথ্যগত ত্রুটি এবং মামলার তথ্য গোপনের অভিযোগও পাওয়া গেছে।

মনোনয়ন যাচাই-বাছাই উপলক্ষে সকাল থেকেই বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীদের সমর্থকরা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে ভিড় করেন।

জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, বাতিল হওয়া প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে আপিল করার সুযোগ পাবেন।

আগামীকাল রোববার কিশোরগঞ্জ-১, ২ ও ৩ আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হবে।

জেএইচআর

Link copied!