ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

মাগুরার দুই আসনে ৪ প্রার্থীর মনোনয়ন বাতিল

মিরাজ আহমেদ, মাগুরা

মিরাজ আহমেদ, মাগুরা

জানুয়ারি ৩, ২০২৬, ০৪:৪৩ পিএম

মাগুরার দুই আসনে ৪ প্রার্থীর মনোনয়ন বাতিল

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মাগুরা জেলার দুটি সংসদীয় আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে চারজন প্রার্থীর প্রার্থিতা বাতিল হয়েছে। কাগজপত্রের ত্রুটি, আয়কর রিটার্ন দাখিল না করা, ঋণখেলাপি এবং হলফনামা অসম্পূর্ণ থাকার কারণে তাঁদের মনোনয়ন বাতিল করা হয়। অন্যদিকে, যাচাই-বাছাই শেষে ১১ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়।

শনিবার সকাল ১১টায় মাগুরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো. আব্দুল্লাহ আল মাহমুদ আনুষ্ঠানিকভাবে এই তালিকা ঘোষণা করেন।

মাগুরা-১ আসনে বৈধ প্রার্থী: এই আসনে ৮ জন প্রার্থীর মনোনয়ন বৈধ হয়েছে। তাঁরা হলেন- মনোয়ার হোসেন খান (বিএনপি), আব্দুল মতিন (জামায়াতে ইসলামী), ডা. খলিলুর রহমান (গণঅধিকার পরিষদ), মো. নাজিরুল ইসলাম (ইসলামী আন্দোলন বাংলাদেশ), শম্পা বসু (বাসদ), কাজী রেজাউল হোসেন (বাংলাদেশ কংগ্রেস), মো. জাকির হোসেন মোল্লা (জাতীয় পার্টি), মো. ফয়জুল ইসলাম (খেলাফত মজলিস)।

মাগুরা-২ আসনে বৈধ প্রার্থী: এই আসনে ৩ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। তাঁরা হলেন- অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী (বিএনপি), মো. মুশতারশেদ বিল্লাহ (জামায়াতে ইসলামী), মোস্তফা কামাল (ইসলামী আন্দোলন বাংলাদেশ)।

মাগুরা-১ আসনে আয়কর রিটার্ন দাখিল না করায় গণফোরামের মো. মিজানুর রহমান এবং ঋণখেলাপি হওয়ায় স্বতন্ত্র প্রার্থী কুতুবুল্লাহ হোসেন মিয়ার মনোনয়ন বাতিল হয়েছে। মাগুরা-২ আসনে হলফনামা অসম্পূর্ণ থাকায় জাতীয় পার্টির মশিয়ার রহমান এবং প্রয়োজনীয় কাগজপত্রে ত্রুটি থাকায় স্বতন্ত্র প্রার্থী মোয়াজ্জেম হোসেনের মনোনয়ন বাতিল করা হয়।

অনুষ্ঠানে মাগুরা জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান এবং জেলা নির্বাচন অফিসার ফারাজী বেনজির আহমেদসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জেলা রিটার্নিং অফিসার জানান, মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা আগামী ৫ জানুয়ারি থেকে নির্বাচন কমিশনে আপিল করার সুযোগ পাবেন।

জেএইচআর

Link copied!