সুজন আহম্মেদ, রংপুর
জানুয়ারি ৩, ২০২৬, ০৬:৪০ পিএম
রংপুর রিপোর্টার্স ইউনিটির আগামী তিন বছরের জন্য ২১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নতুন এই কমিটিতে মাহফুজ আলম প্রিন্স (আনন্দ টিভি) সভাপতি এবং শিমুল ইসলাম (দৈনিক স্বাধীন বাংলা) সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এছাড়া সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন সুজন আহম্মেদ (নিউজ ২৪ ও দৈনিক আমার সংবাদ)।
শনিবার সকালে ক্লাব প্রাঙ্গণে সকল সদস্যের সর্বসম্মতিক্রমে এই কমিটি ঘোষণা করা হয়। এর আগে গত ২৩ নভেম্বর ২০২৫ তারিখে ক্লাবের বার্ষিক সাধারণ সভায় তিন সদস্যের একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছিল। সেই আহ্বায়ক কমিটির পক্ষ থেকেই আজ পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
কমিটি ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুরের জ্যেষ্ঠ গণমাধ্যম ব্যক্তিত্ব অ্যাডভোকেট পলাশ কান্তি নাগ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর রিপোর্টার্স ইউনিটির আজীবন সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী মো. রাজিকুল ইসলাম রিপন।
২১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি: সভাপতি: মাহফুজ আলম প্রিন্স (আনন্দ টিভি), সিনিয়র সহ-সভাপতি: আবুল হোসেন বাবলু (মুক্ত খবর), সহ-সভাপতি: হামিদুর ইসলাম হামিদ (বিজয় টিভি), সাধারণ সম্পাদক: শিমুল ইসলাম (দৈনিক স্বাধীন বাংলা), যুগ্ম সাধারণ সম্পাদক: ফরহাদ আহমেদ (দৈনিক আখিরা), সাংগঠনিক সম্পাদক: সুজন আহম্মেদ (নিউজ ২৪ ও দৈনিক আমার সংবাদ), সহ-সাংগঠনিক সম্পাদক: ওলিয়ার হোসেন বাবু (আজকের জনবাণী), অর্থ সম্পাদক: আমিনুর ইসলাম জুয়েল (দৈনিক আখিরা)।
কমিটিতে দপ্তর ও প্রচারসহ বিভিন্ন সম্পাদকীয় পদে রয়েছেন- ফিরোজ মাহমুদ (আলোকিত নিউজ), সিয়াম হোসেন (দৈনিক আখিরা), রাসেল মিয়া (সময়ের কথা), শামীম রানা (দেশের কণ্ঠ), শ্রী মানিক সাহা (বজ্র কথা), নাজিম উদ্দীন (চ্যানেল এস টিভি), সুবর্না পারভীন (বাংলাদেশ বেতার, রংপুর), মেজবাহুল কবির সবুজ (যায় যায় দিন) এবং শহিদুল ইসলাম (দৈনিক তিস্তা সংবাদ)।
কার্যনির্বাহী সদস্য: এ কে এম রহমতুল্লাহ অপু (দৈনিক আখিরা), শ্রী অজয় সরকার দুলু (চিত্র), আশরাফুল ইসলাম (যুগের আলো) এবং আবু তালেব (মুক্ত খবর)।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ জানান, রংপুরের সাংবাদিকদের অধিকার রক্ষা এবং পেশাদারিত্বের মান উন্নয়নে এই কমিটি নিরলসভাবে কাজ করে যাবে।
জেএইচআর