ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

তীব্র শীতে অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব: হাবীব আজম

মহুয়া জান্নাত মনি, রাঙামাটি

মহুয়া জান্নাত মনি, রাঙামাটি

জানুয়ারি ৬, ২০২৬, ০৪:২০ পিএম

তীব্র শীতে অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব: হাবীব আজম

হাড় কাঁপানো তীব্র শীতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত। এই পরিস্থিতিতে গভীর রাতে মানবিক উদ্যোগ নিয়ে শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য মো. হাবীব আজম।

রাত আনুমানিক ২টায় রাঙামাটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও জনবহুল এলাকায় ছিন্নমূল, ভবঘুরে, দিনমজুর ও খেটে খাওয়া মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

শীতবস্ত্র বিতরণকালে মো. হাবীব আজম বলেন, এই তীব্র শীতে সবচেয়ে বেশি কষ্টে থাকে অসহায় মানুষগুলো। আমাদের মতো সামর্থ্যবানদের উচিত তাদের পাশে দাঁড়ানো। তিনি আরও বলেন, মানবতার কোনো নির্দিষ্ট সময় নেই। প্রয়োজনের সময় মানুষের পাশে দাঁড়ানোই মানবিক দায়িত্ব। এ সময় তিনি বিত্তবান ব্যক্তি, জনপ্রতিনিধি ও সামাজিক সংগঠনগুলোর প্রতি শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

এই মানবিক কার্যক্রমে উপস্থিত ছিলেন, রাঙামাটি জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মোরশেদ আলম, হিল সার্ভিসের প্রতিষ্ঠাতা পরিচালক মাসুদ রানা রুবেল, রাঙামাটি সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মো. ওমর মোরশেদ, হিল ফুল ফুজুল যুব সংগঠনের অর্থ সম্পাদক আব্দুল মান্নান, আল আমিন ইসলামিয়া ফাজিল মডেল মাদ্রাসা শাখার ছাত্রদলের সভাপতি নূর মোহাম্মদ হাসিব, কলেজ ছাত্রদলের নেতা নাজমুল হাসানসহ বিভিন্ন সামাজিক ও ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ।

রাঙামাটি শহরের বনরূপা বাজার, নতুন বাসস্ট্যান্ড, রিজার্ভ বাজার, পৌরসভা প্রাঙ্গণ, দোয়েল চত্বর, হাসপাতাল এলাকা, নিউ মার্কেট, কালিন্দপুর, চম্পকনগর ও হ্যাপির মোড়সহ একাধিক গুরুত্বপূর্ণ স্থানে শীতবস্ত্র বিতরণ করা হয়।

শীতবস্ত্র পেয়ে অসহায় মানুষরা কৃতজ্ঞতা প্রকাশ করেন। স্থানীয়দের মতে, এই উদ্যোগ শীতের কষ্ট লাঘবে কার্যকর ভূমিকা রেখেছে। শীতের কনকনে রাতেও মানুষের পাশে দাঁড়ানোর এই উদ্যোগ প্রমাণ করেছে মানবতা কখনো ঘুমায় না।

ইএইচ

Link copied!