ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

আড়াইহাজারে মৎস্য ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

জানুয়ারি ১৭, ২০২৬, ০৯:২৭ পিএম

আড়াইহাজারে মৎস্য ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় এক মৎস্য ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ বিপুল পরিমাণ সম্পদ লুট হয়েছে। ডাকাতদের হামলায় গৃহকর্তার ছেলে আহত হয়েছেন।

শুক্রবার রাত সোয়া ১টার দিকে আড়াইহাজার উপজেলার ফতেপুর ইউনিয়নের লতব্দী সিংগারপুর এলাকায় হাজী সিরাজ মিয়ার বসতবাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে। হাজী সিরাজ মিয়া (৪৫) ফজুল হকের ছেলে এবং পেশায় একজন মৎস্য ব্যবসায়ী।

ভুক্তভোগী হাজী সিরাজ মিয়া জানান, ঘটনার সময় বাড়ির সবাই জেগে ছিলেন। হঠাৎ ১৫ থেকে ২০ জনের একটি মুখোশধারী ডাকাত দল দেশীয় অস্ত্র ও পিস্তল নিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করে। ডাকাতরা একে একে বাড়ির সাতটি দরজা ভেঙে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে রাখে।

এ সময় ডাকাতরা ঘরের বিছানার নিচে ও আলমারিতে রাখা আনুমানিক সাত লাখ টাকা এবং ওয়াল কেবিনেটে সংরক্ষিত প্রায় চার ভরি স্বর্ণালঙ্কার লুট করে নেয়।

ডাকাতির সময় বাধা দিতে গেলে হাজী সিরাজ মিয়ার ছেলে সাইফুল ইসলামকে মারধর করা হয়। এতে তিনি নিলাফুলা আহত হন। পরে পরিবারের সদস্যরা তাকে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন।

এ বিষয়ে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এএন

Link copied!