ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

নবগঙ্গা নদীর পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছেন ঝিনাইদহের ডিসি মাসউদ

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ প্রতিনিধি

জানুয়ারি ১৯, ২০২৬, ০৬:৪৬ পিএম

নবগঙ্গা নদীর পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছেন ঝিনাইদহের ডিসি মাসউদ

পরিবেশের ভারসাম্য রক্ষা ও নদী পুনরুজ্জীবিত করার লক্ষ্যে ঝিনাইদহের নবগঙ্গা নদীর পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। 

সোমবার সকালে শহরের নবগঙ্গা নদীর ক্যাসেল ব্রিজ সংলগ্ন এলাকায় ৩ দিনব্যাপী এ পরিচ্ছন্ন অভিযানের উদ্বোধনে নিজ হাতে পরিষ্কার করছেন ঝিনাইদহের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদ।

এ সময় আরও উপস্থিত ছিলেন, স্থানীয় সরকারের উপ-পরিচালক রথীন্দ্রনাথ রায়, অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুর রহমান, ঝিনাইদহ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রঞ্জন কুমার দাস, উপ-সহকারী প্রকৌশলী কাজী মহসিন উদ্দিন, ঝিনাইদহ পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মুন্তাছির রহমান, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ ইকবাল মাখন, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটনসহ অন্যান্যরা।

জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের আয়োজনে এ অভিযান চলবে আগামী ২১ জানুয়ারি পর্যন্ত। শহরের পাশে ক্যাসেল ব্রিজ ত্রিমোহনা থেকে চাকলাপাড়া ব্রিজ পর্যন্ত নদীর দুই পাড় পরিষ্কার ও কচুরিপানা অপসারণ করা হবে বলে জানিয়েছেন আয়োজকরা।

ইএইচ

Link copied!