ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

তারেক রহমানকে বিজয় উপহার দিতে চান শেখ মজিবুর রহমান

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জানুয়ারি ২১, ২০২৬, ০৩:০৯ পিএম

তারেক রহমানকে বিজয় উপহার দিতে চান শেখ মজিবুর রহমান

কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনে বিএনপির কেন্দ্রীয় নেতা শেখ মজিবুর রহমান ইকবাল স্বতন্ত্র প্রার্থী হিসেবে ‘হাঁস’ প্রতীক বরাদ্দ পেয়েছেন। 

বুধবার দুপুরে কিশোরগঞ্জের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রতীক পাওয়ার পর সাংবাদিকদের কাছে তিনি তাঁর নির্বাচনী জয়ের ব্যাপারে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।

মনোনয়ন বিতর্ক ও স্বতন্ত্র প্রার্থী হওয়া শেখ মজিবুর রহমান ইকবাল অভিযোগ করেন, প্রাথমিকভাবে দল তাঁকে ধানের শীষ প্রতীক দিলেও পরবর্তীতে সেটি অন্য একজনকে দেওয়া হয়েছে। তিনি বলেন, রাতের আঁধারে একজনকে দলে যোগ দিয়ে আমার মনোনয়ন কেড়ে নেওয়া হয়েছে, যা তৃণমূল নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি করেছে। মূলত জনগণের দাবির মুখেই আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছি।

প্রতীক নিয়ে আত্মবিশ্বাস ‘হাঁস’ প্রতীক পাওয়ার পর তিনি রসিকতা করে বলেন, হাঁস দিয়েই ধান খাইয়ে আমি এই আসনে জয়ী হবো। জয়ের পর এই আসনটি আমি বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে উপহার দিতে চাই।

তিনি আরও উল্লেখ করেন যে, গত ২৫ বছর ধরে তিনি মাঠের রাজনীতিতে সক্রিয় এবং ত্যাগের বিনিময়ে গড়া এই জনসমর্থন অন্য কেউ ছিনিয়ে নিতে পারবে না।

নির্বাচনী প্রেক্ষাপট বাজিতপুর উপজেলা বিএনপির সভাপতি শেখ মজিবুর রহমান ইকবাল দাবি করেন, দলের অধিকাংশ নেতাকর্মী এবং সাধারণ মানুষ তাঁর পাশেই রয়েছেন। কিশোরগঞ্জ-৫ আসনে তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন ধানের শীষ প্রতীকের প্রার্থী সৈয়দ এহসানুল হুদা। উল্লেখ্য, এই আসনে মোট আটজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

কিশোরগঞ্জের ৬টি সংসদীয় আসনে এবার বিএনপির দুইজন বিদ্রোহীসহ মোট আটজন স্বতন্ত্র প্রার্থী নির্বাচনী মাঠে রয়েছেন।

জেএইচআর

Link copied!