ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

পাবলিক হেলথ এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের খোঁজ নিলেন হাবীব আজম

মহুয়া জান্নাত মনি, রাঙামাটি

মহুয়া জান্নাত মনি, রাঙামাটি

জানুয়ারি ২১, ২০২৬, ০৭:২০ পিএম

পাবলিক হেলথ এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের খোঁজ নিলেন হাবীব আজম

রাঙামাটি শহরের পাবলিক হেলথ এলাকায় মঙ্গলবার ২০ জানুয়ারি এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে অন্তত ৭টি বসতঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়। 

আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। হঠাৎ এ অগ্নিকাণ্ডে অনেক পরিবার ঘরবাড়ি ও আসবাবপত্র হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে।

অগ্নিকাণ্ডের পরদিন বুধবার দুপুর ৩টায় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য মো. হাবীব আজম ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন। 

এ সময় তিনি ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলেন এবং তাদের সার্বিক পরিস্থিতি সম্পর্কে অবগত হন। পাশাপাশি মানবিক সহায়তার অংশ হিসেবে তিনি ৫০ শতাধিক মানুষের মাঝে দুপুরের খাবার বিতরণ করেন।

পরিদর্শনকালে মো. হাবীব আজম বলেন, “এ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দুর্দশা সত্যিই হৃদয়বিদারক। আমরা তাদের পাশে আছি। জেলা পরিষদের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা যাতে আর না ঘটে সে বিষয়ে সবাইকে আরও সচেতন হতে হবে।”

এ সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক সোলাইমান রানা, পৌর কৃষক দলের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন ইমরান, পাবলিক হেলথ যুব সমাজের প্রতিনিধি মো. রুবেল, আমজনতা রাঙামাটি জেলা সভাপতি সুশীল জীবন চাকমা, সদর উপজেলা সদস্য সচিব ধর্ম রতন চাকমা, শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদের রাঙামাটি জেলা শাখার প্রচার সম্পাদক বাবু পুলক শীল, রাঙামাটি রিপোর্টার্স ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মো. হুমায়ুন কবিরসহ এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যবৃন্দ।

স্থানীয়রা দ্রুত সহায়তা ও পুনর্বাসনের দাবি জানিয়ে বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর স্বাভাবিক জীবনে ফিরতে সরকারি ও বেসরকারি সহযোগিতা অত্যন্ত জরুরি।

ইএইচ

Link copied!