ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

মাদারীপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২

ডাসার (মাদারীপুর) প্রতিনিধি

ডাসার (মাদারীপুর) প্রতিনিধি

জানুয়ারি ২৭, ২০২৬, ১১:০৫ এএম

মাদারীপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২

মাদারীপুরের ডাসার উপজেলায় ঢাকা-বরিশাল মহাসড়কে বাসের ধাক্কায় রনি (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন। 

সোমবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার কর্ণপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রনি ডাসার উপজেলার কর্ণপাড়া গ্রামের মিজানুর রহমানের ছেলে। আহতরা হলেন-একই উপজেলার বালিগ্রাম এলাকার মফিজুল ফকির (৩০) এবং মাদারীপুর সদর উপজেলার ভাঙ্গা ব্রিজ এলাকার মাহফুজ খান (২৫)।

স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা গেছে, রনি, মফিজুল ও মাহফুজ পেশায় রাজমিস্ত্রি। তারা সারাদিনের কাজ শেষে একটি মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। ঢাকা-বরিশাল মহাসড়কের কর্ণপাড়া এলাকায় পৌঁছালে পেছন থেকে আসা দ্রুতগামী ‘সার্বিক পরিবহনে’র একটি বাস তাদের মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা তিনজনই মহাসড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রনিকে মৃত ঘোষণা করেন। আহত অপর দুজনকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মাদারীপুরের মস্তফাপুর হাইওয়ে থানার ইনচার্জ মো. মামুন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, রাজমিস্ত্রীর কাজ শেষ করে তারা মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। কর্ণপাড়া নামক স্থানে পৌঁছালে একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে এই হতাহতের ঘটনা ঘটে। ঘাতক বাসটিকে শনাক্তের চেষ্টা চলছে।

এএন

Link copied!