ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

রাঙামাটিতে ১৩টি ব্যালট বক্স লক, ৫ হাজারের বেশি পোস্টাল ভোটার

মহুয়া জান্নাত মনি, রাঙামাটি

মহুয়া জান্নাত মনি, রাঙামাটি

জানুয়ারি ২৯, ২০২৬, ০৫:২৪ পিএম

রাঙামাটিতে ১৩টি ব্যালট বক্স লক, ৫ হাজারের বেশি পোস্টাল ভোটার

আসন্ন ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাঙামাটিতে ৫ হাজার ৩৬০ পোস্টাল ভোটের ১৩টি ব্যালট বক্স লক করা হয়েছে বলে জানিয়েছেন রাঙামাটি জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার নাজমা আশরাফী। 

বৃহস্পতিবার সকাল ১০টায় জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এসব ব্যালট বক্স লক করা হয়।

এ সময় জেলা রিটার্নিং অফিসার নাজমা আশরাফী বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো পোস্টাল ব্যালটে আমরা ভোট গ্রহণ করলাম। পোস্টাল ব্যালটে ইতোমধ্যে রাঙামাটি জেলায় ৫ হাজার ৩৬০ জন আবেদন করেছেন। এ ৫ হাজার ৩৬০ জনের জন্য ১৩টি ব্যালট বক্স সকলের সামনে লক করা হয়েছে। আমরা আশা করছি এবারের নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য হবে। আমরা রিটার্নিং অফিসার, প্রিজাইডিং অফিসার, গণমাধ্যমকর্মী এবং সকল প্রতিদ্বন্দ্বী ও নিরাপত্তা বাহিনী মিলেমিশে কাজ করছি।

জেলা রিটার্নিং অফিসার নাজমা আশরাফী আরও বলেন, অত্যন্ত আনন্দের সংবাদ হলো এখন পর্যন্ত কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী নির্বাচনের আচরণবিধি ভঙ্গ করেননি। নির্বাচনের আর যে কয়দিন আছে সকল প্রতিদ্বন্দ্বী নির্বাচনী আচরণবিধি মেনে প্রচারণা চালাবেন। আমাদের ম্যাজিস্ট্রেটরা জেলার বিভিন্ন উপজেলায় দায়িত্ব পালন করছেন যাতে কোনো ধরনের নির্বাচনী আচরণ ভঙ্গ না হয়।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক নিশাত শারমিন, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শফিকুর রহমানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

ইএইচ

Link copied!