ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

রাঙামাটিতে জনগণের মুখোমুখি প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা

মহুয়া জান্নাত মনি, রাঙামাটি

মহুয়া জান্নাত মনি, রাঙামাটি

জানুয়ারি ৩১, ২০২৬, ০৩:৫১ পিএম

রাঙামাটিতে জনগণের মুখোমুখি প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাঙামাটি ২৯৯ নম্বর সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে ‘জনগণের মুখোমুখি’ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

‘একটি রাষ্ট্রে নাগরিকের চেয়ে গুরুত্বপূর্ণ কোনো পদ নেই’ এ প্রতিপাদ্যে সুশাসনের জন্য নাগরিক বা সুজন রাঙামাটি জেলা কমিটির আয়োজনে শনিবার সকালে রাঙামাটি পৌরসভা প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।

সুজন রাঙামাটি জেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট দীননাথ তঞ্চঙ্গ্যার সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রতিদ্বন্দ্বী সাতজন প্রার্থীর মধ্যে চারজন উপস্থিত ছিলেন। 

উপস্থিত প্রার্থীরা হলেন বিএনপি মনোনীত দীপেন দেওয়ান, বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির জুঁই চাকমা, জাতীয় পার্টির অশোক তালুকদার এবং গণ অধিকার পরিষদের এম এ আবুল বাশার।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সুজনের কেন্দ্রীয় সমন্বয়কারী দীলিপ কুমার সরকার, জেলা কমিটির সাধারণ সম্পাদক এম জি সান বখতিয়ার ও পৌর কমিটির সম্পাদক খোরশেদ আলম খোকন।

সভায় বক্তারা বলেন, আগামী নির্বাচনে যিনিই নির্বাচিত হোন না কেন, দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। বিজয়ী প্রার্থী অন্য প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে সমন্বয় করে পার্বত্য এলাকার উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার প্রতিশ্রুতি দেন। 

উল্লেখ্য, রাঙামাটি পার্বত্য জেলা দুটি পৌরসভা ও ৫০টি ইউনিয়ন নিয়ে গঠিত।

ইএইচ

Link copied!