ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

 ২টি জেলার ৭টি উপজেলায় ২৬৭টি ভোট কেন্দ্রে নির্বাচনী দায়িত্ব পালন করবে বিজিবি 

মহুয়া জান্নাত মনি, রাঙামাটি

মহুয়া জান্নাত মনি, রাঙামাটি

ফেব্রুয়ারি ১, ২০২৬, ০৩:৩৫ পিএম

 ২টি জেলার ৭টি উপজেলায় ২৬৭টি ভোট কেন্দ্রে নির্বাচনী দায়িত্ব পালন করবে বিজিবি 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) রাঙামাটি ও চট্টগ্রাম জেলার ৭টি উপজেলায় বেইজ ক্যাম্পের মাধ্যমে ২৬৭টি ভোট কেন্দ্রে দায়িত্ব পালন করবে। 

রোববার সকাল ১১টায় রাঙামাটির ওয়াগগাছড়া ব্যাটালিয়ন সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কাপ্তাই ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাওসার মেহেদী।

অধিনায়ক কাওসার মেহেদী বলেন, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সম্পূর্ণ নিরপেক্ষ থেকে সকল রাজনৈতিক দল ও প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করতে সহায়ক ভূমিকা পালন করবে। নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হয়, সে লক্ষ্যে বিজিবি কাজ করে যাচ্ছে। 

সংবাদ সম্মেলনে কাপ্তাই ৪১ বিজিবির ভারপ্রাপ্ত অ্যাডভোকেট ক্যাপ্টেন আশরাফুল ইসলামসহ বিজিবির সদস্য ও সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

বিজিবি জানায়, নির্বাচনকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। এ সময়ে কোনো ধরনের চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ, মাদক ও অস্ত্র পাচার যেন নির্বাচন প্রক্রিয়ায় প্রভাব ফেলতে না পারে, সে বিষয়ে বিজিবি সতর্ক রয়েছে। 

সীমান্তে টহল ও গোয়েন্দা নজরদারি বাড়িয়ে সব ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধ করা হচ্ছে।

উপজেলা ভেদে দুই থেকে চার প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন থাকবে বলে জানানো হয়েছে। এ ছাড়া মোতায়েন থাকবে বিজিবির বিশেষায়িত কে-৯ ডগ স্কোয়াড ইউনিট। যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় বিজিবির হেলিকপ্টারসহ কুইক রেসপন্স ফোর্স প্রস্তুত থাকবে, যারা মুহূর্তের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছাতে সক্ষম হবে।

ইএইচ

Link copied!