ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

কত মানুষ খুন করেছেন, রগ কেটেছেন ভুলে গেছেন: লুৎফুজ্জামান বাবর

মোহনগঞ্জ (নেত্রকোণা) প্রতিনিধি

মোহনগঞ্জ (নেত্রকোণা) প্রতিনিধি

ফেব্রুয়ারি ৮, ২০২৬, ০৮:১৮ পিএম

কত মানুষ খুন করেছেন, রগ কেটেছেন ভুলে গেছেন: লুৎফুজ্জামান বাবর

নেত্রকোণা-৪ (মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুড়ি) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর একটি রাজনৈতিক দলকে উদ্দেশ্য করে বলেছেন, ‘২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত আমার নেত্রী ও নেতা আমাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছিলেন। তখন খুব কাছ থেকে দেখেছি আপনারা কী করতে পারেন। আপনারা রগ কাটা ছাড়া কী চেনেন? কত মানুষ খুন করেছেন বলতে পারেন? কত মানুষের রগ কেটেছেন ভুলে গেছেন?’

রোববার সন্ধ্যায় নেত্রকোণার মোহনগঞ্জ পৌর শহরের শহীদ আলী উছমান শিশু পার্কে উপজেলা বিএনপি ও জমিয়তে উলামায়ে ইসলাম আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

লুৎফুজ্জামান বাবর বলেন, ‘২৪-এর গণঅভ্যুত্থানকে আমি শ্রদ্ধা করি। এ গণঅভ্যুত্থান না হলে আমি আজ এখানে আসতে পারতাম না, আমাকে ফাঁসিতে ঝুলিয়ে দিত। তাই ২৪-কে ভুলতে চাই না। তেমনি ৭১-কেও আমরা অস্বীকার করতে পারি না। ৭১ না হলে আমরা এ স্বাধীন দেশ এবং লাল-সবুজের পতাকা পেতাম না।’

মোহনগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সেলিম কার্ণায়েনের সভাপতিত্বে ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক গোলাম রব্বানী পুতুলের সঞ্চালনায় জনসভায় আরও বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কৃষিবিদ চৌধুরী আব্দুল্লাহ আল ফারুক, জেলা বিএনপির নেতা আব্দুল্লাহ আল মামুন খান রনি, ইমরান খান চৌধুরী, জাতীয়তাবাদী মহিলা দলের জেলা সভাপতি রুখসানা খানিজ চৌধুরী পলমল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম এরশাদুর রহমান, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম ভিপি এবং জমিয়তে ওলামায়ে ইসলামের উপজেলা আহ্বায়ক মাওলানা মাছুম আহমেদ।

ইএইচ

Link copied!