ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

তিনটি বিদেশি পিস্তল ও গুলিসহ স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার

আলী রেজা রাজু, সাভার

আলী রেজা রাজু, সাভার

ফেব্রুয়ারি ৯, ২০২৬, ০৮:০৫ পিএম

তিনটি বিদেশি পিস্তল ও গুলিসহ স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার

ঢাকার সাভারে অভিযান চালিয়ে তিনটি বিদেশি পিস্তল ও ২০ রাউন্ড গুলিসহ এস এম গালিব ইমতিয়াজ নাহিদ নামের এক স্বেচ্ছাসেবক দল নেতাকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। 

গ্রেপ্তার নাহিদ স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক।

এ সময় মাসুদ রানা আলভি ও রবিউল আউয়াল বাবু নামের আরও দুজন সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে। 

সোমবার ভোর রাতে সাভার সদর ইউনিয়নের চাপাইন রোডের তালতলা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে মোহাম্মদপুরের বসিলা আর্মি ক্যাম্প।

সেনাবাহিনীর পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে এস এম গালিব ইমতিয়াজ নাহিদ একজন তালিকাভুক্ত সন্ত্রাসী। তার কাছ থেকে তিনটি বিদেশি পিস্তল, ২০ রাউন্ড গুলি এবং বিভিন্ন ধরনের ১৩টি দেশিও অস্ত্র উদ্ধার করা হয়েছে।

২০১০ সালের মে মাসেও সাভারের একটি আবাসিক হোটেল থেকে বিদেশি পিস্তলসহ স্বেচ্ছাসেবক দল নেতা এস এম গালিব ইমতিয়াজ নাহিদকে গ্রেপ্তার করেছিল র‍্যাব।

ইএইচ

Link copied!