ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

দিনাজপুরের ৮৪৪ কেন্দ্রে সরঞ্জাম বিতরণ, ভোটার ২৬ লাখের বেশি

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুর প্রতিনিধি

ফেব্রুয়ারি ১১, ২০২৬, ০৩:৪৩ পিএম

দিনাজপুরের ৮৪৪ কেন্দ্রে সরঞ্জাম বিতরণ, ভোটার ২৬ লাখের বেশি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে দিনাজপুরের ৬টি সংসদীয় আসনে উৎসবমুখর পরিবেশে নির্বাচনী সরঞ্জাম বিতরণ শুরু হয়েছে। 

বুধবার সকাল থেকে দিনাজপুর সদর উপজেলা পরিষদ চত্বরসহ বিভিন্ন উপজেলা কার্যালয় থেকে ব্যালট বাক্স ও আনুষঙ্গিক সামগ্রী কেন্দ্রগুলোতে পাঠানো হচ্ছে।

আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং কর্মকর্তারা এসব সরঞ্জাম বুঝে নিচ্ছেন। জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, এই নির্বাচনে দিনাজপুরের ৬টি আসনে মোট ৪০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিকেলের মধ্যেই জেলার সব কেন্দ্রে সরঞ্জাম পৌঁছে দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

এবারের নির্বাচনে জেলায় মোট ভোটার সংখ্যা ২৬ লাখ ৬০ হাজার ৭৩৪ জন। এর মধ্যে ১ লাখ ৫৫ হাজার ১১৮ জন নতুন ভোটার প্রথমবারের মতো ভোটাধিকার প্রয়োগ করবেন। জেলার ৮৪৪টি ভোটকেন্দ্রের ৪ হাজার ৯৯৩টি কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

নিরাপত্তার বিষয়ে প্রশাসন জানায়, জেলার ৮৪৪টি কেন্দ্রের মধ্যে ৫৩৯টিকে 'ঝুঁকিপূর্ণ' হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব কেন্দ্রে বাড়তি সতর্কতা অবলম্বন করা হয়েছে। প্রতিটি উপজেলায় দুইজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। এ ছাড়া পুলিশ ও আনসারের পাশাপাশি র‍্যাব, বিজিবি ও সেনাবাহিনী মাঠে সক্রিয় রয়েছে।

জেলা নির্বাচন কর্মকর্তা জানান, একটি স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন। সিসিটিভি ক্যামেরার নজরদারির পাশাপাশি ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে নির্বাচনের প্রতিটি ধাপ তদারকি করা হচ্ছে। ভোটারদের নির্বিঘ্নে কেন্দ্রে আসা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

জেএইচআর

Link copied!