ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

বরগুনায় ৫১ কেন্দ্র ‍‍`ঝুঁকিপূর্ণ‍‍`, ৩১২ কেন্দ্রে পাঠানো হচ্ছে ব্যালট ও সরঞ্জাম

বেলাল হোসেন মিলন, বরগুনা

বেলাল হোসেন মিলন, বরগুনা

ফেব্রুয়ারি ১১, ২০২৬, ০৪:৩৮ পিএম

বরগুনায় ৫১ কেন্দ্র ‍‍`ঝুঁকিপূর্ণ‍‍`, ৩১২ কেন্দ্রে পাঠানো হচ্ছে ব্যালট ও সরঞ্জাম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরগুনা জেলার দুটি আসনে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে প্রশাসন। 

বুধবার সকাল থেকে উপজেলা নির্বাচন অফিসগুলো থেকে প্রিজাইডিং কর্মকর্তারা ব্যালট পেপার ও নির্বাচনী সরঞ্জাম বুঝে নিয়ে কেন্দ্রের উদ্দেশ্যে রওনা হয়েছেন। শান্তিশৃঙ্খলা রক্ষায় নৌবাহিনীর সদস্যরাও ইতিমধ্যে ইউনিয়ন পর্যায়ে অবস্থান নিয়েছেন।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বরগুনার ৩১২টি ভোটকেন্দ্রের মধ্যে ৫১টিকে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে আমতলীতে ১৮টি এবং পাথরঘাটায় ১০টি কেন্দ্র রয়েছে। এসব কেন্দ্রে বাড়তি নজরদারির জন্য সিসিটিভি ক্যামেরা স্থাপনসহ অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে।

জেলায় মোট ভোটার ৮ লাখ ৫৭ হাজার ২০৩ জন। এর মধ্যে নারী ভোটারের সংখ্যা পুরুষ ভোটারের চেয়ে বেশি। বরগুনা-১ (সদর, আমতলী ও তালতলী) আসনে ১৯০টি কেন্দ্রে ৫ লাখ ১৯ হাজার ৪৫৯ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন। এখানে মূল লড়াই হবে বিএনপির মো. নজরুল ইসলাম মোল্লা ও ইসলামী আন্দোলনের মাওলানা মাহমুদুল হোসাইন অলিউল্লাহর মধ্যে।

বরগুনা-২ (বেতাগী, বামনা ও পাথরঘাটা) আসনে ১২২টি কেন্দ্রে ৩ লাখ ৩৭ হাজার ৭৪৪ জন ভোটার রয়েছেন। এই আসনে নয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও আলোচনায় রয়েছেন বিএনপির আলহাজ নুরুল ইসলাম মনি ও জামায়াতে ইসলামীর ডা. সুলতান আহমেদ। প্রার্থীরা তাঁদের শেষ মুহূর্তের হিসাব-নিকাশে ব্যস্ত সময় পার করছেন।

নিরাপত্তার বিষয়ে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মিজ তাসলিমা আক্তার জানান, প্রতিটি কেন্দ্রে গড়ে ১৬ থেকে ১৭ জন সদস্য মোতায়েন থাকবে। স্ট্রাইকিং ফোর্স হিসেবে নৌবাহিনী, বিজিবি ও র‍্যাব মাঠে টহল দেবে। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় জেলা প্রশাসনের পক্ষ থেকে কন্ট্রোল রুম খোলা হয়েছে।

প্রশাসন আশ্বস্ত করেছে যে, ভোটাররা যাতে নির্ভয়ে এবং শান্তিপূর্ণ পরিবেশে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, তার জন্য সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হয়েছে। ব্যালট বক্স ও সরঞ্জাম পৌঁছানোর মধ্য দিয়ে বরগুনায় এখন ভোটের আমেজ তুঙ্গে।

জেএইচআর

Link copied!