ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

মেহেরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ১৫, আটক ২

মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুর প্রতিনিধি

ফেব্রুয়ারি ১২, ২০২৬, ০২:৫৫ পিএম

মেহেরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ১৫, আটক ২

মেহেরপুরে ভোটকেন্দ্রে যাওয়াকে কেন্দ্র করে পৃথক স্থানে বিএনপি ও জামায়াতে ইসলামীর সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। 

বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে জেলার মুজিবনগর ও গাংনী উপজেলায় এসব সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ দুইজনকে আটক করেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মুজিবনগর উপজেলার জয়পুর গ্রামে ভোটারদের কেন্দ্রে আসতে বাধা দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে বিএনপি ও জামায়াত সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে বিএনপির আশাদুল এবং জামায়াতের বাইজিদ, আবু ওবাইদা, মাহাফিজুর রহমান রিটন ও আইনাল গাজী আহত হন। খবর পেয়ে পুলিশ ও সীমান্ত রক্ষী বাহিনী দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় ঘটনাস্থল থেকে শহিদুল ও আশরাফ হোসেন নামে দুই জামায়াত কর্মীকে আটক করে পুলিশ।

অন্যদিকে গাংনী উপজেলার সাহারবাটি গ্রামে ভোটারদের কেন্দ্রে যেতে বাধা দেওয়াকে কেন্দ্র করে বিএনপি সমর্থকদের হামলায় জামায়াতের ১০ জন কর্মী-সমর্থক আহত হয়েছেন। আহতরা স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।

মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল ইসলাম সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করে জানান, ভোটকেন্দ্রের ১০০ গজ দূরে দুই পক্ষের মধ্যে এই সংঘাত শুরু হয়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং ভোটগ্রহণ নির্বিঘ্নে চলছে। আটককৃতদের থানায় নেওয়া হয়েছে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উত্তম কুমার দাস জানান, বর্তমানে পরিস্থিতি প্রশাসনের নিয়ন্ত্রণে রয়েছে। যেকোনো ধরনের নতুন বিশৃঙ্খলা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ, র‍্যাব, বিজিবি ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। মেহেরপুরের অন্য কেন্দ্রগুলোতে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।

Link copied!