ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

রংপুর-৬ আসনে ভোট পুনর্গণনার দাবিতে বিএনপি প্রার্থীর বিক্ষোভ

শরিফুল ইসলাম, রংপুর

শরিফুল ইসলাম, রংপুর

ফেব্রুয়ারি ১৪, ২০২৬, ০৭:৩৪ পিএম

রংপুর-৬ আসনে ভোট পুনর্গণনার দাবিতে বিএনপি প্রার্থীর বিক্ষোভ

রংপুর-৬ পীরগঞ্জ আসনের ভোট পুনর্গণনার দাবিতে রংপুরে বিক্ষোভ মিছিল করেছে রংপুর জেলা ও মহানগর যুবদলের সাবেক নেতৃবৃন্দ। শনিবার বিকেল ৫টায় নগরীর গ্র্যান্ড হোটেল মোড়স্থ জেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে এ বিক্ষোভ মিছিল বের করা হয়। 

মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রংপুর পাবলিক লাইব্রেরি মাঠ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিলে মহানগর যুব দলের সাবেক সহ-সভাপতি মো. ফরহাদ হোসেন পিন্টু, মহানগর যুব দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. মহিদুল ইসলাম শেখ হীরাসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা বলেন, গত ১২ ফেব্রুয়ারি ২০২৬ (বৃহস্পতিবার) অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ এর সংসদীয় আসন রংপুর-৬ (পীরগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাইফুল ইসলামের ‘ধানের শীষ’ প্রতীকে প্রাপ্ত ভোট ও ফলাফল ঘোষণার পর বিভিন্ন কেন্দ্রে ভোট গণনায় অসংগতি ও অনিয়ম পরিলক্ষিত হয়েছে। এ কারণে তারা সংশ্লিষ্ট আসনের ভোট পুনর্গণনার দাবি জানান।

নেতৃবৃন্দ অভিযোগ করেন, ভোট গণনার প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখা হয়নি এবং কিছু কেন্দ্রে ফলাফল নিয়ে প্রশ্ন উঠেছে। তারা অবিলম্বে নিরপেক্ষ তদন্ত ও পুনরায় ভোট গণনার মাধ্যমে প্রকৃত ফলাফল প্রকাশের দাবি জানান।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ এ সংসদীয় আসন রংপুর-৬ (পীরগঞ্জ) আসনে ভোট গণনা শেষে জামায়াতের প্রার্থী নুরুল আমীনকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়। শুক্রবার রাতে বিএনপি প্রার্থী সাইফুল ইসলাম জেলা প্রশাসকের কাছে ভোট পুনর্গণনার জন্য একটি লিখিত অভিযোগ দেন। 

এএন

Link copied!