ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

নতুন প্রধানমন্ত্রীর শপথকে কেন্দ্র করে স্মৃতিসৌধে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ

আলী রেজা রাজু, সাভার

আলী রেজা রাজু, সাভার

ফেব্রুয়ারি ১৫, ২০২৬, ০৬:৩৩ পিএম

নতুন প্রধানমন্ত্রীর শপথকে কেন্দ্র করে স্মৃতিসৌধে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যরা শপথ গ্রহণের পর রীতি অনুযায়ী জাতীয় স্মৃতিসৌধ-এ শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। এ উপলক্ষে নতুন সংসদ সদস্যদের শ্রদ্ধা জ্ঞাপন সম্পন্ন না হওয়া পর্যন্ত স্মৃতিসৌধে সর্বসাধারণের প্রবেশে সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করেছে কর্তৃপক্ষ।

রোববার সকালে স্মৃতিসৌধের মূল ফটকে এ-সংক্রান্ত একটি নোটিশ টাঙানো দেখা যায়।

সৌধ কর্তৃপক্ষ জানিয়েছে, শপথবাক্য পাঠের পর যে কোনো দিন নতুন প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদের সদস্যরা স্মৃতিসৌধে আসতে পারেন। তাদের আগমন উপলক্ষে সৌধ প্রাঙ্গণে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ চলছে। নিরাপত্তা ও প্রস্তুতির স্বার্থে এ সময় দর্শনার্থীদের প্রবেশ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

গণপূর্ত বিভাগের উপসহকারী প্রকৌশলী আনোয়ার হোসেন আনু বলেন, “প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদের সদস্যরা শপথ গ্রহণের পর রীতি অনুযায়ী একদিন জাতীয় স্মৃতিসৌধে এসে বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে জাতির বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এবারও সেই প্রস্তুতির অংশ হিসেবে প্রাঙ্গণ পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম চলছে।”

তবে কবে নাগাদ প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যরা সৌধে শ্রদ্ধা নিবেদন করবেন, সে বিষয়ে এখনো চূড়ান্ত তারিখ জানানো হয়নি। সংশ্লিষ্টরা জানিয়েছেন, শ্রদ্ধা নিবেদন সম্পন্ন না হওয়া পর্যন্ত স্মৃতিসৌধে সাধারণের প্রবেশ বন্ধ থাকবে।

এএন

Link copied!